© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাংবাদিক নূরুল কবিরকে আক্রমণের অর্থ কেউ রক্ষা পাবে না : মঞ্জুরুল আলম

শেয়ার করুন:
সাংবাদিক নূরুল কবিরকে আক্রমণের অর্থ কেউ রক্ষা পাবে না : মঞ্জুরুল আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৯ এএম | ১৯ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর ফার্মগেটে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ভবনের সামনে একদল ব্যক্তির হাতে আক্রমণের শিকার হয়েছেন নিউজএইজ সম্পাদক নূরুল কবীর। তার ওপর হামলা নিয়ে নতুন শঙ্কা প্রকাশ করেছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা ২১ মিনিটে ফেসবুকে দেওয়া এক পোস্টে এই শঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি লেখেন, ‘সাংবাদিক নূরুল কবির ভাইয়ের ওপর যখন আক্রমণ তখন ধরে নিতে হবে কেউ রক্ষা পাবে না...।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে একদল বিক্ষোভকারী ডেইলি স্টারে ভাঙচুর ও আগুন দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন, সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি নূরুল কবীর। হামলাকারীদের থামানোর চেষ্টা করতে গিয়ে তিনি তাদের তোপের মুখে পড়েন।

ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেগুলোতে দেখা যায়, এক যুবক তাকে ভিড়ে ধাক্কা দিচ্ছেন এবং ‘আওয়ামী লীগের দালাল’ বলে গালিগালাজ করা হচ্ছে।

ধাক্কা দেওয়ার সময় একজনকে তার চুল টানতে দেখা যায়।

এমকে/এসএন

মন্তব্য করুন