ছায়ানটে হামলাকারীদের সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে: ফারুকী

ছায়ানটে হামলা করা ব্যক্তিদের সিসিটিভি ফুটেজ দেখে প্রত্যেককে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে হামলা ও ভাঙচুর হওয়া ছায়ানট পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
‎এ সময় ফারুকী বলেন, আমরা যে মুহূর্তে একটা গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখছি ঠিক সেই মুহূর্তে এরকম একটা সাংস্কৃতিক সংগঠনে আক্রমণ করাটা কতবড় নিন্দনীয় কাজ হতে পারে তা বলার ভাষা নেই। যারা এই হামলা করেছে তাদের বিভিন্ন রকম সিসি ক্যামেরা দেখে আইনশৃঙ্খলা বাহিনী শনাক্তের কাজ করছে। তাদেরকে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ছায়ানটে হামলার মধ্যে দিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ছায়ানট সাংস্কৃতিক প্রতিষ্ঠান, তারা নিজেদের তহবিল থেকে পরিচালিত হয়। তারা সরকারের কাছ থেকে কোনো তহবিল নেয় না।

‎তিনি আরও বলেন, আমরা বলেছি ছায়ানটের যা কিছু ক্ষতিসাধন হয়েছে তারা যদি আমাদের কে জানায়, আমরা আমাদের তরফ থেকে তাদের সহায়তা করবো। এছাড়াও তাদের নিরাপত্তার বিষয়ে আমাদের কেবিনেট মিটিং ছিল সেখানে নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা যেন আমাদের মূল ফোকাসের জায়গা থেকে হারিয়ে না যাই। আমাদের মূল ফোকাসের জায়গা ছিল, আমরা একটি গণতান্ত্রিক সমাজে যেতে চাই। গণতান্ত্রিক সমাজ বলতে, যেখানে নানান রকম সমাজের মানুষ থাকবে, নানান রুচির মানুষ থাকবে। এ সব মানুষই আমরা একটা জায়গায় সহাবস্থান করবো।
সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা বলেন, আমরা যদি সত্যিকার অর্থে একটা গণতন্ত্র চাই, তাহলে সব সমাজ, সব দলমতের, সব রুচির মানুষের সহাবস্থান করতে দিতে হবে। হয়ত আমার সঙ্গে আপনার অনেক কিছু মিলবেনা কিন্তু আমি আপনি পাশাপাশি বসে যেন এক টেবিলে খেতে পারি এ জায়গাটা আমি চাই।

ছায়ানটে হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তিনি বলেন, আমি ছায়ানটের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ দুই-তিন দিনের মধ্যে খসড়া করে বুঝতে পারবেন টোটাল ক্ষয়ক্ষতিটা কেমন হয়েছে।
‎এ সময় তিনি ফারুকী বলেন, এটা অবশ্যই নির্বাচন বানচাল করার জন্য এমন ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার সঙ্গে প্রতিবাদের কোনো সম্পর্ক নেই। আসলে যদি প্রতিবাদ হয়ে থাকে, আমরা কার সঙ্গে প্রতিবাদ করছি, কি জন্য প্রতিবাদ করছি? একটা বিষয় লক্ষ্য করে দেখেন, যে মুহূর্তে জাতি হাদিকে নিয়ে শোকাহত থাকার কথা, যে মুহূর্তে হাদিকে নিয়ে জাতি কথা বলার কথা।

কিন্তু আজকে আমাদের কে কথা বলা ঘুরিয়ে দিয়েছে কারা, কারা ডেইলি স্টার, প্রথম আলো ও ছায়ানটে হামলা করেছে? যারা এ কাজটা করেছে তারা অবশ্যই বাংলাদেশের ভালো চায় না। যারা সত্যিকারে হাদিকে ভালোবেসেছে, তারা গতকাল আমরা দেখেছি শাহবাগে অবস্থান করে শোক প্রকাশ জানিয়েছে। যারা এ হামলা করেছে তারা কারা, কেন করেছে তা আমরা জানি, আপনারা জানেন। তাদের আমরা শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবো।

আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
৪ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 04, 2026
img
সিনেমায় সালমানের অভিব্যক্তি নিয়ে সমালোচনা, অভিনেতার জবাব Feb 04, 2026
img
আরও ২৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 04, 2026
img
ইরানে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ১৩৯ বিদেশি গ্রেপ্তার Feb 04, 2026
img
ইয়ামাল ও আরাউহোর গোলে কোপা দেল রে’র সেমিতে বার্সেলোনা Feb 04, 2026
img
সাবেক ক্লাবে ফিরছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রামোস Feb 04, 2026
img
বক্স অফিসে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া রাম Feb 04, 2026
img
‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো’, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য Feb 04, 2026
নারীবিদ্বেষী বক্তব্য, ইতিহাস বিকৃতির জবাব ব্যালটের মাধ্যমে দিবে জনগণ: ইশরাক Feb 04, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 04, 2026
img
শেষ সময়ের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল Feb 04, 2026
রোযার আগে যে ৩টি কাজ অবশ্যই করবেন Feb 04, 2026
জুলাই জাদুঘর পরিদর্শন করলেন বিদেশি কূটনীতিকরা, সবার জন্য খুলছে আগামী সপ্তাহে Feb 04, 2026
র‍্যাবের নতুন নাম এসআইএফ Feb 04, 2026
ঢালিউডের আলোচিত গুঞ্জনে ইতি টানলেন নুসরাত ফারিয়া Feb 04, 2026
ধুরন্ধর ২: সিক্যুয়েলেও ঝড় তুলতে প্রস্তুত রণবীর Feb 04, 2026
বিয়ে ভাঙার কারণ জানালেন পরীমনি Feb 04, 2026
পাপারাজ্জির প্রশ্নে বিরক্ত নন সোনম Feb 04, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 04, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 04, 2026