বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থে‌কে পদত্যাগের ঘোষণা দিলেন যুথি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জান্নাতুল ফেরদৌস যুথি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক লিখিত পদত্যাগপত্রের মাধ্যমে এ সিদ্ধান্ত জানান তি‌নি।

পদত্যাগপত্রে জান্নাতুল ফেরদৌস যুথি উল্লেখ করেছেন, গত ১৬ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির এক বিবৃতির মাধ্যমে কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে তাকে যুগ্ম সদস্য সচিব পদে অন্তর্ভুক্ত করা হলেও এ বিষয়ে তার কোনো ধরনের সম্মতি বা মতামত নেওয়া হয়নি, যা তিনি অপমানজনক ও অনভিপ্রেত বলে উল্লেখ করেন।

আরও উল্লেখ ক‌রেন, জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি যুক্ত থাকলেও তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে আগ্রহী নন। তার দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে একটি অঘোষিত রাজনৈতিক সংগঠনে রূপ নিয়েছে এবং তার কলেজ থেকেও এ ধরনের প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার অনুমতি দেওয়া হয়নি।

পদত্যাগপত্রে অনুমতি ছাড়া তার নাম ব্যবহার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে ভবিষ্যতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কার্যক্রমের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকবে না বলেও তিনি স্পষ্ট করেন। পদত্যাগপত্রটি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পাঠানো হয়েছে।

জানতে চাইলে জান্নাতুল ফেরদৌস যু‌থি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন নিজেদের অরাজনৈতিক দাবি করলেও বাস্তবে তারা রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই কাজ করছে। এ বিষয়টি কারও অজানা নয়। আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না এবং আপাতত রাজনীতিতে জড়ানোরও কোনো ইচ্ছা নেই।

তিনি আরও বলেন, আমার পরিবার সম্পূর্ণভাবে অরাজনৈতিক, আমরা কেউই রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাই না। কলেজের প্রোটোকল ভঙ্গ করা কিংবা আমার পড়াশোনার ক্ষতি করতে চাই না। এসব কারণ বিবেচনায় নিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

সদ‌্য ঘোষিত বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোলন কু‌ড়িগ্রাম জেলা শাখার সদস‌্য স‌চিব খন্দকার আল ইমরান ব‌লেন, প্রথমত তার (যুথি) সম্ম‌তি‌তেই তা‌কে এই ক‌মি‌টি‌তে রাখা হ‌য়ে‌ছে। কিন্তু একটি বাম রাজ‌নৈ‌তিক দ‌লের নেতার স‌ঙ্গে তার সখ‌্য থাকায় মূলত তারই প্ররোচনায় তিনি (যু‌থি) এ সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন। ত‌বে বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোলন সম্পূর্ণ এক‌টি অরাজ‌নৈ‌তিক প্ল্যাটফর্ম, যু‌থির অভি‌যোগ ভি‌ত্তিহীন এবং মনগড়া।

এর আগে গত ১৬ ডিসেম্বর মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, সভাপতি রিফাত রশিদ এবং সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম স্বাক্ষরিত কেন্দ্রীয় কমিটির এক বিবৃতির মাধ্যমে ৬ মা‌সের জন‌্য কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে লোকমান হোসেন লিমনকে আহ্বায়ক, খন্দকার আল ইমরানকে সদস‌্য স‌চিব এবং সা‌কিব মিয়া‌কে মুখ‌্য সংগঠক ক‌রে আহ্বায়ক ক‌মি‌টি ঘোষণা করা হয়।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ইন্দোনেশিয়ার দক্ষিণ জাকার্তায় কনটেন্ট ক্রিয়েটর লুলা লাহফাহের মরদেহ উদ্ধার! Feb 04, 2026
img

মাদারীপুর-১ আসন

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন আ.লীগের নেতারা Feb 04, 2026
img
‘এক দিন’ ছবির গান সম্পর্কিত কারণেই কী অরিজৎ-এর বাড়িতে আমির খান? Feb 04, 2026
img
নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার চাই : জোনায়েদ সাকি Feb 04, 2026
img

মারিও কেম্পেসের বিশ্লেষণ

আর্জেন্টিনা ও মেসি কী পারবে বিশ্বকাপ ধরে রাখতে? Feb 04, 2026
img
ইনজুরিতে হামজা, বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তো? Feb 04, 2026
img
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা Feb 04, 2026
img
আসন্ন নির্বাচন ও ডাঃ জোবায়দা রহমান Feb 04, 2026
img
কেন শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রস্তাবে রাজি হননি মনোজ! Feb 04, 2026
img
আইপিএল ইস্যুতে সালাউদ্দিনের প্রশ্নে মোস্তাফিজের বক্তব্য Feb 04, 2026
img
বিশ্বের প্রথম ৮০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক Feb 04, 2026
img
এবার তোমরা বিশ্রামে যাও, আমাদের একটু সুযোগ দাও: জামায়াত আমির Feb 04, 2026
img
ফেসবুক-ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ Feb 04, 2026
img
মা-বোনদের নিয়ে যাদের মিনিমাম সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই: তারেক রহমান Feb 04, 2026
img
কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে মুখ খুললেন কপিল শর্মা? Feb 04, 2026
img
জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
ডায়েট আর শরীরচর্চায় নতুন রূপে অভিনেতা শঙ্কর! Feb 04, 2026
img
৫ জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি Feb 04, 2026
img
শিল্পকলা একাডেমি আইনের কিছু সংশোধন করে গেজেট প্রকাশ Feb 04, 2026
img
নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Feb 04, 2026