আমরা কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি: শামীমা নাসরীন

সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী শামীমা নাসরীন বলেছেন, জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধা ও আধিপত্যবাদবিরোধী শহীদ হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এ ঘটনায় যারা জড়িত ছিলেন তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আমরা এখানে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নিয়ে আসিনি। আমরা এখানে কাঁদতে আসিনি, আমরা ফাঁসির দাবি নিয়ে এসেছি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী প্রয়াসের উদ্যোগে আয়োজিত শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. শামীমা নাসরিন বলেন, আমরা জানি যারা রক্ত ঝরায় তারা সমাজ বদলায়। হাদিকে কেন মেরে ফেলা হলো? কেন তাকে গুলি করা হলো? হাদি জুলাইয়ের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।

হাদিরা মরে না। হাদিরা আদর্শ হয়ে উঠেছে। ড. ইউনূস আপনার সরকার কেন হাদিকে নিরাপত্তা দিতে পারল না? সিইসি কিভাবে হাদির খুনের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলেন?

তিনি বলেন, হাদি ইনসাফের রাষ্ট্র চেয়েছিল। আমরা আজ এখানে হাদির খুনিদের শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা শহীদ হাদির স্বপ্ন বাস্তবায়নের জন্য এসেছি।

তিনি আরো বলেন, রাজধানীতে আরো একজন জুলাইযোদ্ধা এনসিপি নেত্রী খুন হয়েছেন। হয়তো তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হবে। কিন্তু আমরা এই হত্যার বিচার চাই। কোনো জুলাইযোদ্ধা আত্মহত্যা করতে পারেন না।

সম্মিলিত নারী প্রয়াসের সাধারণ সম্পাদক অধ্যাপক ফেরদৌস আরা খানম বলেন, আমরা লক্ষ করেছি তারা ভয় সৃষ্টি করতে চাচ্ছে। একজন জুলাইযোদ্ধার ওপর হামলা করে শহীদ করার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি জুলাইযোদ্ধা এবং সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নেই। পরিচিত জুলাইযোদ্ধাদের জীবনের হুমকি দেওয়া হচ্ছে। হাদি ছিলেন জুলাই বিপ্লবের অন্যতম সম্মুখসারির যোদ্ধা। তিনি আমাদের শিখিয়েছিলেন কিভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়। বুদ্ধিবৃত্তিকভাবে তিনি ফ্যাসিস্টদের কালচারালের বিরুদ্ধে লড়াই শুরু করছিলেন। হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। আমরা জীবন দেব, কিন্তু জুলাই দেব না।

মানববন্ধনে আরো বক্তব্য দেন শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী অধ্যাপক মাহসিনা মমতাজ মারিয়া, সাংবাদিক লাবিন রহমানসহ নারী প্রয়াসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১২ নভেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। দেশে চিকিৎসার পর গত সোমবার এয়ার অ্যাম্বুল্যান্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে খবর আসে, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
ইন্দোনেশিয়ার দক্ষিণ জাকার্তায় কনটেন্ট ক্রিয়েটর লুলা লাহফাহের মরদেহ উদ্ধার! Feb 04, 2026
img

মাদারীপুর-১ আসন

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন আ.লীগের নেতারা Feb 04, 2026
img
‘এক দিন’ ছবির গান সম্পর্কিত কারণেই কী অরিজৎ-এর বাড়িতে আমির খান? Feb 04, 2026
img
নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার চাই : জোনায়েদ সাকি Feb 04, 2026
img

মারিও কেম্পেসের বিশ্লেষণ

আর্জেন্টিনা ও মেসি কী পারবে বিশ্বকাপ ধরে রাখতে? Feb 04, 2026
img
ইনজুরিতে হামজা, বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তো? Feb 04, 2026
img
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা Feb 04, 2026
img
আসন্ন নির্বাচন ও ডাঃ জোবায়দা রহমান Feb 04, 2026
img
কেন শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রস্তাবে রাজি হননি মনোজ! Feb 04, 2026
img
আইপিএল ইস্যুতে সালাউদ্দিনের প্রশ্নে মোস্তাফিজের বক্তব্য Feb 04, 2026
img
বিশ্বের প্রথম ৮০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক Feb 04, 2026
img
এবার তোমরা বিশ্রামে যাও, আমাদের একটু সুযোগ দাও: জামায়াত আমির Feb 04, 2026
img
ফেসবুক-ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ Feb 04, 2026
img
মা-বোনদের নিয়ে যাদের মিনিমাম সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই: তারেক রহমান Feb 04, 2026
img
কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে মুখ খুললেন কপিল শর্মা? Feb 04, 2026
img
জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
ডায়েট আর শরীরচর্চায় নতুন রূপে অভিনেতা শঙ্কর! Feb 04, 2026
img
৫ জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি Feb 04, 2026
img
শিল্পকলা একাডেমি আইনের কিছু সংশোধন করে গেজেট প্রকাশ Feb 04, 2026
img
নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Feb 04, 2026