হাদিকে বহনকারী বিমান বাংলাদেশের আকাশ-সীমায়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির মরদেহ বহনকারী বিমানটি বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৫টা ১০ মিনিটের দিকে এটি মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি ছিল।

ফ্লাইটরাডারের লাইভ ট্র্যাকিংয়ে দেখা গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৫৮৫ ফ্লাইটটি বাংলাদেশের দিকে আসছে।
আর এই বিমানের ওপর অনলাইনে একসঙ্গে নজর রাখছেন ৮ হাজারের বেশি মানুষ। ফ্লাইটরাডারে আজ যেসব বিমানের ওপর নজর রাখা হচ্ছে, তার মধ্যে সবার উপরে রয়েছে ওসমান হাদিকে বহনকারী বিমানটি।

গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছিলেন ওসমান হাদি। ঘটনার দিন তিনি নির্বাচনী প্রচারণার কাজে ওই এলাকায় অবস্থান করছিলেন।

ছাত্রলীগের সন্ত্রাসীর ছোড়া একটি গুলি তার মাথায় বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

অবস্থার অবনতি হওয়ায় গত ১৫ ডিসেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাবস্থায় তার মৃত্যু হয়।

ওসমান হাদির এই অকাল মৃত্যুতে তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ইন্দোনেশিয়ার দক্ষিণ জাকার্তায় কনটেন্ট ক্রিয়েটর লুলা লাহফাহের মরদেহ উদ্ধার! Feb 04, 2026
img

মাদারীপুর-১ আসন

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন আ.লীগের নেতারা Feb 04, 2026
img
‘এক দিন’ ছবির গান সম্পর্কিত কারণেই কী অরিজৎ-এর বাড়িতে আমির খান? Feb 04, 2026
img
নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার চাই : জোনায়েদ সাকি Feb 04, 2026
img

মারিও কেম্পেসের বিশ্লেষণ

আর্জেন্টিনা ও মেসি কী পারবে বিশ্বকাপ ধরে রাখতে? Feb 04, 2026
img
ইনজুরিতে হামজা, বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তো? Feb 04, 2026
img
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা Feb 04, 2026
img
আসন্ন নির্বাচন ও ডাঃ জোবায়দা রহমান Feb 04, 2026
img
কেন শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রস্তাবে রাজি হননি মনোজ! Feb 04, 2026
img
আইপিএল ইস্যুতে সালাউদ্দিনের প্রশ্নে মোস্তাফিজের বক্তব্য Feb 04, 2026
img
বিশ্বের প্রথম ৮০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক Feb 04, 2026
img
এবার তোমরা বিশ্রামে যাও, আমাদের একটু সুযোগ দাও: জামায়াত আমির Feb 04, 2026
img
ফেসবুক-ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ Feb 04, 2026
img
মা-বোনদের নিয়ে যাদের মিনিমাম সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই: তারেক রহমান Feb 04, 2026
img
কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে মুখ খুললেন কপিল শর্মা? Feb 04, 2026
img
জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
ডায়েট আর শরীরচর্চায় নতুন রূপে অভিনেতা শঙ্কর! Feb 04, 2026
img
৫ জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি Feb 04, 2026
img
শিল্পকলা একাডেমি আইনের কিছু সংশোধন করে গেজেট প্রকাশ Feb 04, 2026
img
নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Feb 04, 2026