© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তিন আসনে উপনির্বাচন ২১ মার্চ

শেয়ার করুন:
তিন আসনে উপনির্বাচন ২১ মার্চ
own-reporter
০৪:৩৩ পিএম | ০৬ ফেব্রুয়ারি, ২০২০

আগামী ২১ মার্চ জাতীয় সংসদের শূন্য ঘোষিত তিন আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব

আগামী ২১ মার্চ জাতীয় সংসদের শূন্য ঘোষিত তিন আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে এই উপনির্বাচন হবে।

মো. আলমগীর জানান, ঢাকা-১০ আসনে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। এছাড়া গাইবান্ধা-৩ ও বাগেরহাট ৪ আসনে ব্যালটে ভোট গ্রহণ করা হবে।

এসময় বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচনের তারিখ পরে ঘোষণা করা হবে জানিয়ে সিনিয়র সচিব মো. আলমগীর আরও বলেন, তিন আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিল ১৯ ফেব্রুয়ারি। যাচাই বাছাই করা হবে ২৩ ফেব্রুয়ারি এবং সংশ্লিষ্ট বিষয়ে আপিল দায়ের করা যাবে ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি। ঘোষিত তিন আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দ দেয়া হবে ১ মার্চ এবং ভোট গ্রহণ হবে ২১ মার্চ।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সংসদ সদস্য ইউনূস আলীর মৃত্যুতে গাইবান্ধা- ৩ ও মোজাম্মেল হোসেনের মৃত্যুতে বাগেরহাট-৪ এবং ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে অংশ নেয়ায় ফজলে নূর তাপস সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলে ঢাকা-১০ আসন শূন্য হয়।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন