আসছে ‘ফোর ইডিয়টস’, কে থাকছেন চার নম্বরে ?

বলিউডের অন্যতম আইকনিক সিনেমার একটি ‘থ্রি ইডিয়টস’। এর সিক্যুয়েল আসছে- এমন খবর বহুদিন ধরেই। তবে এবার পাওয়া গেল নতুন এক খবর, যা নিয়ে দর্শকের মাঝে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। আমির খান অভিনীত এই কালজয়ী সিনেমার দ্বিতীয় কিস্তির নাম হতে যাচ্ছে ‘ফোর ইডিয়টস’। আর ছবির নাম অনুযায়ী এবার পুরনো তিন বন্ধুর সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন বলিউডের আরও একজন প্রথম সারির জনপ্রিয় তারকা।

বলিউডের সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদন অনুযায়ী, এই মুহূর্তে ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে। সঙ্গে খোঁজা হচ্ছে চার নম্বর ইডিয়ট- চরিত্রকেও। ছবির নাম অনুযায়ী র‍্যাঞ্চো, রাজু ও ফারহানদের সঙ্গে যোগ হবে নতুন এক নাম; যদিও সেটি এখনও চূড়ান্ত হয়নি।

তবে এটি শোনা যাচ্ছে, বলিউডের একজন প্রথম সারির জনপ্রিয় তারকা থাকতে পারেন চতুর্থ ‘ইডিয়ট’ হিসেবে। খবরটি পেতেই দর্শকদের অনেকে সামজিক মাধ্যমে বিভিন্ন অভিনেতাদের নাম বলছেন। তাদের মধ্যে অনেকে ধারণা করে লেখেন, সম্ভবত এই চরিত্রে রণবীর কাপুর ভালো একটা সেলেকশন হতে পারে। যদিও নির্মাতার পক্ষ থেকে এখনও চতুর্থ অভিনেতার নাম চূড়ান্ত করা হয়নি।



থ্রি ইডিয়টসের সিক্যুয়েলে মূল তিন অভিনেতা আমির খান, আর মাধবন এবং শারমান জোশি তাদের পুরনো চরিত্রেই ফিরছেন। সিনেমাটিকে আরও বড় পরিসরে দর্শকদের সামনে হাজির করতেই চতুর্থ ইডিয়টকে সংযোজন করা হচ্ছে বলে জানিয়েছে নির্মাতার একটি সূত্র।

এছাড়াও, ২০০৯ সালে মুক্তি পাওয়া মূল সিনেমার অভিনয়শিল্পীদের প্রায় সবাইকেই এই সিক্যুয়েলে দেখার সম্ভাবনা রয়েছে। তিন বন্ধুর পাশাপাশি কারিনা কাপুর খানও তার চরিত্রে ফিরবেন বলে আশা করা হচ্ছে। নির্মাতারা নিশ্চিত করছেন যে, সিক্যুয়েলটি কেবল নামমাত্র পরবর্তী অংশ হবে না, বরং প্রথম কিস্তি যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই গল্পের বুনন আরও আকর্ষণীয়ভাবে শুরু হবে।

রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ ২০০৯ সালের ডিসেম্বরে মুক্তি পায়। তিন বন্ধুর কলেজ জীবন ও শিক্ষা ব্যবস্থার ওপর নির্মিত এই সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় ৪০০ কোটি রুপির ব্যবসা করেছিল। আমির খান, শারমান জোশি ও আর মাধবনের অনবদ্য অভিনয় সিনেমাটিকে এই উপমহাদেশের ছাত্র-তরুণ সমাজের কাছে এক বিশেষ উচ্চতায় নিয়ে যায়। দীর্ঘ দেড় দশক পর সিক্যুয়েলের খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভক্তরা।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026