© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উত্তরবঙ্গের জনপ্রিয় লোকশিল্পী ফারুক ভূঁইয়া আর নেই

শেয়ার করুন:
উত্তরবঙ্গের জনপ্রিয় লোকশিল্পী ফারুক ভূঁইয়া আর নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৩ এএম | ১৫ অক্টোবর, ২০২৬
উত্তরবঙ্গের জনপ্রিয় লোকশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক ফারুক ভূঁইয়া মারা গেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৪ অক্টোবর) সকাল ৬টার তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার বাদ মাগরিব নীলফামারী কলেজ স্টেশন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পৌর কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী ফারুক ভূঁইয়া নিজ কণ্ঠে জনপ্রিয় গান পরিবেশনের পাশাপাশি সাংস্কৃতিক সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন। দীর্ঘ ২৫ বছর ধরে ‘ফিরোজ সাঁই ও পিলু মমতাজ স্মৃতি সংসদ’-এর মাধ্যমে অসংখ্য গুণী শিল্পীকে সম্মাননা দিয়েছেন তিনি।

‘বাংলাদেশের মাইনষিগিলা তোমাক দেওছো নিমন্ত্রণ, নীলফামারী একবার বেড়ে যাও’ গানটি ফারুক ভূঁইয়ার নিজের লেখা। গানটিতে সুর করেছেন খ্যাতিমান ভাওয়াইয়া শিল্পী মহেশ চন্দ্র রায়। ১৯৮৯ সালে বাংলাদেশ টেলিভিশনের ‘অন্তরঙ্গ’ ম্যাগাজিন অনুষ্ঠানে ফারুক ভূঁইয়ার কণ্ঠে প্রথম গানটি প্রচারিত হয়। এরপর গানটি উত্তরবঙ্গের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। গানটির মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। গত ৬ অক্টোবর রাজধানীতে একটি সংগীতানুষ্ঠানে মঞ্চে গান পরিবেশন করেন ফারুক ভূঁইয়া। সেটিই ছিল তাঁর জীবনের শেষ মঞ্চ পরিবেশনা।

কেএন/এসএন

মন্তব্য করুন