রোহিঙ্গা প্রত্যাবাসনে ইইউ’র সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাস্তচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্থায়ী পুনর্বাসনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে শেখ হাসিনা এ কথা বলেন। এসময় তিনি রোহিঙ্গা ইস্যুতে ইতালিসহ ইউরোপীয় ইউনিয়নের দৃশ্যমান ভূমিকার জন্য ধন্যবাদ জানান।

বুধবার ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পালাজো চিগিতে ইতালি-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এসব তথ্য জানান।

ইহসানুল করিম আরও জানান, ইতালি ও বাংলাদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার স্থিতিশীলতা নিয়ে উভয় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

বৈঠক শেষে ৯ দফা ঘোষণা করে উভয়পক্ষ। এতে বলা হয়, ইতালি ও বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার বিষয়ে সদ্য প্রকাশিত আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে।

ঘোষণায় আরও বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যূতে আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন কামনা করছে। এসময় ইতালির প্রধানমন্ত্রী জিউসেট কোঁতে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন।

ইতালির প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের সরকার প্রধান যে ভূমিকা রেখেছেন তা মানবিকতার জন্য দৃষ্টান্ত।

এসময় যৌথ ঘোষণায় ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশের পারস্পরিক উন্নয়ন, শ্রম বাজার ও মানবাধিকারের ক্ষেত্রে আরও নিবিড় সহযোগিতার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত মঙ্গলবার থেকে ইতালি সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সূত্র: বাসস

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
অভিনয়েই দর্শকদের নজর কাড়ছেন তৃপ্তি দিমরি Feb 05, 2026
img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026
img
নির্যাতিতা শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে বইমেলা নিয়ে বাংলা একাডেমির জরুরি সংবাদ সম্মেলন আজ Feb 05, 2026
img
ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিও স্টার Feb 05, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026