© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেত্রকোনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

শেয়ার করুন:
নেত্রকোনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৬ পিএম | ১০ জুন, ২০২৬
নেত্রকোনা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা হয়েছে।

বুধবার (১০ জুন) এই ঘটনার ২৫ সেকেন্ডের একটি ভিডিও  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে মঙ্গলবার (৯ জুন) রাতের কোনো এক সময়ে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাতের আঁধারে স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়ার পর তিন যুবক স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে যায়। এ সময় পাশ থেকে অন্য কয়েকজন ‘শেখ হাসিনা ও জয় বাংলা স্লোগান’ দেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার জানান, সকালে ঘটনাস্থল পুলিশ সুপার তরিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। কেরোসিন দিয়ে আগুন লাগালেও স্মৃতিস্তম্ভটি স্টিলের নির্মিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়নি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

টিজে/টিএ 

মন্তব্য করুন