মেয়ের জন্মদিনে বাপ্পার নতুন গান ‘এই ব্যথা’

নতুন গান নিয়ে এলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। গানটির নাম ‘এই ব্যথা’, লিখেছেন মাহি ফ্লোরা এবং সুর করেছেন এহসান রাহি। আমজাদ হোসেনের সংগীতায়োজনে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন।

সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনে গানটির এক জাঁকজমকপূর্ণ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। সেখানে বাপ্পা মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন তরুণ মুন্সী, জুয়েল মোর্শেদ, লুৎফর হাসান, কিশোর দাসের মতো সংগীতাঙ্গনের পরিচিত মুখেরা।

নতুন এই গান প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘অনেকদিন পর এমন একটি আয়োজনের মাধ্যমে গান প্রকাশ করতে পেরে আমি আনন্দিত। টিমের সবাই খুব পরিশ্রম করেছে। সবচেয়ে বড় বিষয় হলো, আজ আমার বড় মেয়ের জন্মদিন। এমন একটি দিনে গানটি প্রকাশ হওয়ায় আমি ভীষণ আপ্লুত। ভিডিওটি আমাদের দেশে একেবারেই নতুন ধরনের হয়েছে, যা শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’



ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘বাপ্পা দার মতো একজন গুণী শিল্পীর গান প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। আশা করছি গানটি শ্রোতাদের মনে জায়গা করে নেবে।’

বাপ্পা মজুমদার সাধারণত নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করলেও এবার তিনি গেয়েছেন অন্যের কথা ও সুরে। বর্তমানে ‘এই ব্যথা’ গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল ছাড়াও দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026