© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শব-ই-মিরাজ পালিত হবে ২০২৬ সালের ১৬ জানুয়ারি দিবাগত রাতে

শেয়ার করুন:
শব-ই-মিরাজ পালিত হবে ২০২৬ সালের ১৬ জানুয়ারি দিবাগত রাতে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২২ পিএম | ২১ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশের আকাশে আজ ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে আগামীকাল ২২ ডিসেম্বর সোমবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। সেই মোতাবেক আগামী ১৬ জানুয়ারি ২০২৬ শুক্রবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শব-ই-মিরাজ উদযাপিত হবে।

রবিবার (২১শে ডিসেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

১৪৪৭ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি।

আইকে/টিএ

মন্তব্য করুন