হাদি হত্যার বিচারের দাবিতে ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ঝালকাঠিতে ঢাকা-ঝালকাঠি-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। রোববার (২১ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

অবরোধের কারণে ঢাকা, বরিশাল ও খুলনাসহ বিভিন্ন রুটের দূরপাল্লার বাসসহ শতাধিক যানবাহন সড়কের দুই পাশে আটকে পড়ে। এতে যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। টানা প্রায় ৪ ঘণ্টা অবরোধের ফলে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, শরীফ ওসমান বিন হাদীর ওপর হামলাটি ছিল পূর্বপরিকল্পিত। তারা বলেন, এখনো হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়া প্রমাণ করে এই হত্যাকাণ্ডের পেছনে একটি শক্তিশালী চক্র কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

জুলাই যোদ্ধা ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, হাদি কোনো একক ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন প্রতিবাদের প্রতীক। দিনের পর দিন পেরিয়ে গেলেও হত্যাকারীরা ধরা না পড়া রাষ্ট্রের ব্যর্থতা। আমরা স্পষ্ট করে বলতে চাই- আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে আন্দোলন আরও বিস্তৃত হবে।

জুলাই যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম সমন্বয়ক রাইয়ান সাইয়ান বলেন, এই হত্যাকাণ্ড শুধু একজন রাজনৈতিক নেতাকে নয়, পুরো দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে আছি, কিন্তু দাবি মানা না হলে কর্মসূচি আরও কঠোর হবে।

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধাদের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও অংশ নেন। পরে বিকেলের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে। পুলিশের আশ্বাসের পর সন্ধ্যার দিকে অবরোধ তুলে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026