চলতি ২০২৫-২৬ অর্থবছর

৫ মাসে রাজস্ব ঘাটতি ২৪ হাজার কোটি টাকার বেশি

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৫ মাসে (জুলাই-নভেম্বর) রাজস্ব আদায়ে ধাক্কা খেল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় কম হয়েছে ২৪ হাজার কোটি টাকার বেশি। তবে বছর ব্যবধানে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৫.১৫ শতাংশ।

এনবিআরের রাজস্ব আদায়ের হালনাগাদ চিত্রে এ তথ্য পাওয়া গেছে।
 
এতে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর মাসে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৭৩ হাজার ২৩ কোটি টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৯৭৬ কোটি টাকা; অর্থাৎ ঘাটতি ২৪ হাজার ৪৭ কোটি টাকা।
 
সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। পাঁচ মাসে ঘাটতি হয় ১২ হাজার ১১৪ কোটি টাকা। এই খাতে আদায়ের লক্ষ্য ছিল ৫৯ হাজার ৯৯৫ কোটি টাকা। এ সময়ে আদায় হয়েছে ৪৭ হাজার ৮৮১ কোটি টাকা।
 
 
আমদানি খাতে পাঁচ মাসে ৫০ হাজার ৯৭৯ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে ৪২ হাজার ৮৬৪ কোটি টাকা। এই খাতে ঘাটতি হয়েছে ৮ হাজার ১১৫ কোটি টাকা।
 
গত জুলাই-নভেম্বরে ভ্যাট বা মূসক আদায়েও লক্ষ্য পূরণ হয়নি। এই খাতের লক্ষ্য ছিল ৬২ হাজার ৪৮ কোটি টাকা। ভ্যাট আদায় হয়েছে ৫৮ হাজার ২৩১ কোটি টাকা। এ সময়ে এই খাতে ঘাটতি ৩ হাজার ৮১৭ কোটি টাকা।
 
তবে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৫.১৫ শতাংশ। আগের বছর একই সময়ে (জুলাই-নভেম্বর) আদায় হয়েছিল ১ লাখ ২৯ হাজার ৩৭৯ কোটি টাকা।
 
এছাড়া শুধু নভেম্বর মাস হিসাবেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। এই মাসে ৩৬ হাজার ৩২৬ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ২৯ হাজার ৬৫৯ টাকা। ঘাটতি ৬ হাজার ৬৬৭ কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও বছর ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে ১৪.২০ শতাংশ।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশের মতো ভারতকে কী বাদ দিতে পারতো আইসিসি: নাসের হুসেইন Feb 05, 2026
img
কুৎসা রটাতে ‘প্রোপাগান্ডা বট’ তৈরি করা হয়েছে : রিজভী Feb 05, 2026
img
দক্ষ ও প্রযুক্তি সচেতন মানবসম্পদ তৈরিই বর্তমান শিক্ষার মূল লক্ষ্য Feb 05, 2026
img
গুম সংক্রান্ত সংরক্ষণী শর্ত প্রত্যাহারে বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে গৃহীত Feb 05, 2026
img
বাবার পক্ষে ভোটের প্রচারণা চালাচ্ছেন শামারুহ মির্জা Feb 05, 2026
img
অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না: জামায়াত আমির Feb 05, 2026
img
সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল Feb 05, 2026
img
নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল ফরিদপুরে যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেলেন আবজালুল হক Feb 05, 2026
img
চোটের কারণে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে হামজা চৌধুরী Feb 05, 2026
img

আরমানের প্রশ্ন

আচরণবিধি লঙ্ঘনে কেনো পদক্ষেপ নিচ্ছে না ইসি Feb 05, 2026
img
এক ধাক্কায় কমল ধারাবাহিকগুলোর নম্বর, শীর্ষে 'দ্বৈত আধিপত্য' Feb 05, 2026
img
এই নির্বাচনে জালিয়াতির কোনো আশঙ্কা নেই: মির্জা ফখরুল Feb 05, 2026
img
বিএনপি প্রার্থী দিপুকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকারের প্রার্থী Feb 05, 2026
img
অমিতাভ ও ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা, ৫ ছবিতে নিজেকে প্রমাণ করেছেন অভিষেক! Feb 05, 2026
img
শাপলা চত্বরে হত্যাযজ্ঞ, প্রতিবেদন দাখিলে বাড়ল সময় Feb 05, 2026
img
ইংল্যান্ডের প্রধান কোচ হওয়ার স্বপ্ন বুনছেন মঈন আলি Feb 05, 2026
img
নির্বাচন গ্রহণযোগ্য করতে বিমান বাহিনী প্রস্তুত: এয়ার চিফ মার্শাল Feb 05, 2026
img
আবারও শাকিব-বুবলী পরিবারে আসছে নতুন সদস্য! Feb 05, 2026
img
অপপ্রচার দিয়ে জাতীয়তাবাদী শক্তির শিকড় উপড়ে ফেলা যাবে না : রিজভী Feb 05, 2026