© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যৌতুকের টাকা না দেয়ায় নোয়াখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

শেয়ার করুন:
যৌতুকের টাকা না দেয়ায় নোয়াখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা
district-correspondent
০৫:০১ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২০

নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়ন থেকে সুরাইয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, গৃহবধূর স্বামী ও শ্বশুরের পরিবারের লোকজন তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে।

নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়ন থেকে সুরাইয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, গৃহবধূর স্বামী ও শ্বশুরের পরিবারের লোকজন তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে।

সোমবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত সুরাইয়া আক্তার ৪নং ওয়ার্ড উত্তর শুল্লুকিয়া গ্রামের ওহিদুল হকের মেয়ে ও একই এলাকার নোমান সিদ্দিকী সোহেলের স্ত্রী।

নিহতের মামা রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে উত্তর শুল্লুকিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে স্থানীয় নোয়ারহাট বাজারের ব্যবসায়ী নোমান সিদ্দিকী সোহেলের সাথে সুরাইয়ার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকে সোহেল ব্যবসার জন্য টাকা চেয়ে ও বিভিন্ন অযুহাতে সুরাইয়াকে মারধর করতো। সর্বশেষ রোববার দুপুরে সুরাইয়া মোবাইল ফোনের মাধ্যমে জানায়, সোহেল ও তার বাবা নূর মোহাম্মদ টাকার জন্য তাকে মারধর করেছে। রাত ১০টায় সুরাইয়ার বাবা-মাকে মোবাইলে খবর দেওয়া হয়, সুরাইয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তিনি অভিযোগ করেন, সন্ধ্যা বা রাতের কোন এক সময় সোহেল ও তার বাবাসহ পরিবারের লোকজন সুরাইয়াকে পিটিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করে তার কক্ষের মধ্যে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন