© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিভিল জজ হচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী

শেয়ার করুন:
সিভিল জজ হচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
১০:৪৬ পিএম | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চার শিক্ষার্থী।বুধবার (২৩ সেপ্টেম্বর) ১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। 

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষার বিভিন্ন ধাপ পেরিয়ে তাঁরা সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হন।সুপারিশপ্রাপ্তরা হলেন- শামীম আহমেদ, নাঈমা আক্তার কলি, রেজওয়ানুল ইসলাম গণি এবং নাজমুল হাসান।  

সাফল্যের অনুভূতি জানিয়ে নাজমুল হাসান বলেন, ‘১৮তম বিজেএসে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। ভবিষ্যতে একজন বিচারক হিসেবে সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে চাই।’

রেজওয়ানুল ইসলাম গণি বলেন, ‘বিজেএসে সুপারিশপ্রাপ্তির অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এটি আমার দীর্ঘদিনের স্বপ্ন ও পরিশ্রমের ফল। ভবিষ্যতে বিচারক হিসেবে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।’

উল্লেখ্য, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন দেশের অধস্তন আদালতের বিচারক নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা আয়োজন করে। প্রাথমিক, লিখিত ও মৌখিকসহ বিভিন্ন ধাপের পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়।

এমআর/টিএ  

মন্তব্য করুন