এআই প্রযুক্তির বিরুদ্ধে নিউইয়র্ক টাইমস সাংবাদিকের মামলা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রশিক্ষণে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ নতুন নয়। তবে এবার সেই অভিযোগে সরাসরি আদালতে গেলেন নিউইয়র্ক টাইমসের খ্যাতনামা অনুসন্ধানী সাংবাদিক জন ক্যারিরু। থেরানোস কেলেঙ্কারি ফাঁস করে আলোচনায় আসা এই সাংবাদিক গুগল, ওপেনএআই, মেটা, এক্সএআই, অ্যানথ্রোপিক ও পারপ্লেক্সিটির বিরুদ্ধে মামলা করেছেন।

সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয়। জন ক্যারিরুর সঙ্গে আরও পাঁচজন লেখক এই মামলায় যুক্ত হয়েছেন। তাদের অভিযোগ, অনুমতি ছাড়াই তাদের লেখা বই ব্যবহার করে এসব প্রযুক্তি প্রতিষ্ঠান নিজেদের এআই চ্যাটবট প্রশিক্ষণ দিয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, লেখকদের কপিরাইট সুরক্ষিত বই ‘পাইরেটেড’ উপায়ে সংগ্রহ করা হয়েছে। পরে সেগুলো ব্যবহার করা হয়েছে বড় ভাষাভিত্তিক মডেল বা এলএলএম তৈরিতে। এই মডেল দিয়েই পরিচালিত হচ্ছে জনপ্রিয় সব এআই চ্যাটবট।

এই মামলা কয়েকটি কারণে আলাদা গুরুত্ব পাচ্ছে। প্রথমত, এই প্রথম ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআইকে কপিরাইট সংক্রান্ত মামলায় আসামি করা হলো। দ্বিতীয়ত, লেখকেরা এখানে কোনো ক্লাস অ্যাকশন মামলায় যাননি। অর্থাৎ, তারা একত্রে বড় কোনো সমঝোতায় যেতে চান না।

মামলায় বলা হয়েছে, ক্লাস অ্যাকশন মামলা সাধারণত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পক্ষেই সুবিধাজনক হয়। এতে করে একসঙ্গে অনেক অভিযোগ কম টাকায় নিষ্পত্তি করা যায়। লেখকদের দাবি, এতে উচ্চমূল্যের হাজারো কপিরাইট দাবির ন্যায্য বিচার হয় না।

অভিযোগপত্রে আরও বলা হয়, এআই কোম্পানিগুলো যেন “খুচরা দামের” বিনিময়ে বিপুল কপিরাইট লঙ্ঘনের দায় এড়িয়ে যেতে না পারে।

এর আগে গত আগস্টে অ্যানথ্রোপিক একটি বড় সমঝোতায় পৌঁছায়। প্রতিষ্ঠানটি লেখকদের একটি ক্লাসের সঙ্গে ১৫০ কোটি ডলারের চুক্তি করে। অভিযোগ অনুযায়ী, সেই সমঝোতায় প্রতিটি লঙ্ঘিত কাজের জন্য লেখকেরা আইনে নির্ধারিত সর্বোচ্চ ক্ষতিপূরণের মাত্র ২ শতাংশ পেয়েছেন।

জন ক্যারিরু সেই সমঝোতাকেও যথেষ্ট নয় বলে মন্তব্য করেছিলেন। তার ভাষায়, এআই তৈরিতে বই চুরি করা ছিল অ্যানথ্রোপিকের “মূল পাপ”।

এই নতুন মামলাটি করেছে ফ্রিডম্যান নরম্যান ফ্রিডল্যান্ড আইন সংস্থার আইনজীবীরা। এই দলে রয়েছেন কাইল রোচে। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ সালে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে জন ক্যারিরু নিজেই রোচেকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেছিলেন।

এর আগে এক শুনানিতে যুক্তরাষ্ট্রের জেলা বিচারক উইলিয়াম অলসাপ রোচে সহ-প্রতিষ্ঠিত একটি আইন সংস্থার ভূমিকা নিয়ে সমালোচনা করেছিলেন। তবে নতুন মামলার বিষয়ে রোচে মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, মামলার বিষয়ে গুগল, ওপেনএআই, মেটা, এক্সএআই বা অ্যানথ্রোপিক-কোনো প্রতিষ্ঠানই তাৎক্ষণিক মন্তব্য করেনি।

বিশেষজ্ঞদের মতে, এআই প্রশিক্ষণে কপিরাইট ব্যবহারের প্রশ্নে এই মামলা বড় ধরনের দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। প্রযুক্তির অগ্রগতি আর সৃজনশীল শ্রমের অধিকার-এই দুইয়ের সংঘাত এখন নতুন এক মোড়ে দাঁড়িয়েছে।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026