© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি কারাগারে: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি কারাগারে: স্বরাষ্ট্রমন্ত্রী
own-reporter
০৭:৪৮ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২০

দেশের কারাগারগুলোতে এখন ধারণ ক্ষমতার দ্বিগুনের চেয়েও বেশি বন্দি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সোমবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য দেন।

দেশের কারাগারগুলোতে এখন ধারণ ক্ষমতার দ্বিগুণের চেয়েও বেশি বন্দি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য দেন।

সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশের সব কারাগার মিলে ধারণ ক্ষমতা ৪০ হাজার ৯৪৪ জন। কিন্তু কারাবন্দির সংখ্যা ৮৮ হাজার ৮৪ জন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বন্দি ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য নতুন কারাগার নির্মাণ ও পুরাতন কারাগার সম্প্রসারণের কাজ হাতে নেয়া হয়েছে। এরই মধ্যে পুরাতন কারাগার সম্প্রসারণ করায় ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

সংসদ অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন নাহারের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বে ১১৯তম এবং দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে ই-পাসপোর্ট প্রবর্তন করেছে। বিদ্যমান মেশিন রিডেবল পাসপোর্ট ও ই-পাসপোর্ট যুগপৎভাবে চলমান রয়েছে। আগামী ১৮ মাসের মধ্যে সকল অফিসে এটা চালু হবে।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন