© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেত্রকোনা জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শেয়ার করুন:
নেত্রকোনা জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক গ্রেপ্তার
district-correspondent
০৫:৪৪ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২০

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের ছোটবাজারের জেলা বিএনপির অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে শেষ করে অফিস থেকে বের হওয়ার পর কোনও কারণ ছাড়াই তাকে ধরে থানায় নিয়ে যায় পুলিশ।

জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপি নেতা ড. রফিকুল ইসলাম হিলালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরীকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করায় তীব্র নিন্দা জানান।

ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নেত্রকোনা মডেল থানার ওসি তাজুল ইসলাম।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন