© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি আরবে এসএমএস পেলেই বিবাহ বিচ্ছেদ কার্যকর

শেয়ার করুন:
সৌদি আরবে এসএমএস পেলেই বিবাহ বিচ্ছেদ কার্যকর
international-desk
০৯:৩০ পিএম | ০৬ জানুয়ারি, ২০১৯

সৌদি আরবের নারীদের সম্মতিতে বিবাহ বিচ্ছেদ হবে এই আইনকে কার্যকার করতে নতুন একটি আইন জারি করছে এই দেশটি। এই আইনে সৌদি আরবের নারীরা ঘরে বসেই একটি এসএমএসের মাধ্যমে জানতে পারবেন তাদের বিবাহ বিচ্ছেদ কার্যকর হয়েছে কিনা।

রোববার থেকে দেশটিতে এই নতুন আইনটি কার্যকর হয়েছে।

সৌদি আরবের গণমাধ্যম ডেইলি ওকাজ জানিয়েছে, নতুন এ আইন অনুযায়ী এখন থেকে সৌদি আরবে কোনো নারীর বিবাহ বিচ্ছেদের আবেদন অনুমোদন হলে আদালত এসএমএস পাঠিয়ে তাকে বিষয়টি নিশ্চিত করবেন।

স্থানীয় নারী আইনজীবীরা বলছেন, এর ফলে দেশটিতে নারীদের ক্ষেত্রে হঠাৎ করে বিচ্ছেদের প্রবণতা বন্ধ হবে, যা দেশটিতে 'গোপন তালাক' নামে পরিচিত। যার ফলে স্ত্রীদের কোন কিছু না জানিয়েই বিয়ে ভেঙ্গে দিতে পারতেন স্বামীরা।

নতুন এই নির্দেশনায় নারীরা তাদের বৈবাহিক অবস্থা সম্পর্কে পুরোপুরি জানতে পারবেন এবং বিয়ের পরবর্তী খোরপোশের অধিকার রক্ষা করতে পারবেন।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন