ভারতকে সবচেয়ে অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় আছে বাংলাদেশ-ফিলিস্তিনও
ছবি: সংগৃহীত
০৫:১১ পিএম | ১৪ আগস্ট, ২০২৬
পিউ রিসার্চ সেন্টার নামে একটি জরিপ সংস্থা সম্প্রতি ভারত ও পাকিস্তানের বৈরিতা ও ভারত সম্পর্কে ৩৬টি দেশের নাগরিকদের মনোভাবের তথ্য প্রকাশ করেছে। এতে দেখা গেছে পাকিস্তানিরা ভারতীয়দের সবচেয়ে বেশি অপছন্দ করেন। এমনকি পাকিস্তানিরা ভারতকে সবার চেয়ে বড় শত্রু মনে করেন। অন্যদিকে ভারতীয়রাও পাকিস্তানকে তাদের সবচেয়ে বড় শত্রু মনে করেন।

গত ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত এ জরিপ চালানো হয়। এতে দেখা গেছে ২০২৪ সালে ভারতকে বাংলাদেশের ৫৭ শতাংশ মানুষ পছন্দ করতেন। কিন্তু সেটি এখন ৪২ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ দুই বছরের ব্যবধানে এ সংখ্যা ১৫ শতাংশ কমে গেছে। মানে বাংলাদেশে ভারতকে অপছন্দের সংখ্যা বেড়েছে।
ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার ৭৯ শতাংশ মানুষ তাদের পছন্দ করে। আর ১১ শতাংশ পছন্দ করে না। অন্যদিকে পাকিস্তানের মাত্র ৭ শতাংশ মানুষ ভারতকে ইতিবাচক চোখে দেখে। আর নেতিবাচক চোখে দেখে ৯১ শতাংশ। জরিপে অংশ নেওয়া পাকিস্তানের বাকি ২ শতাংশ মানুষ এ নিয়ে কোনো মন্তব্য করেননি।
অপরদিকে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের (পশ্চিমতীর/পূর্ব জেরুজালেম) নাগরিকদের মধ্যে মাত্র ১৮ শতাংশ ভারতকে পছন্দ করেন। আর ৫৬ শতাংশ তাদের অপছন্দ করেন। ফিলিস্তিনিদের মধ্যে ২৫ শতাংশ কোনো মন্তব্য করেননি।
তবে দখলদার ইসরায়েলের ৬০ শতাংশই ভারতকে পছন্দ করেন। আর ২৯ শতাংশ অপছন্দ করেন।
শ্রীলঙ্কার পাশাপাশি ভারকে পছন্দ করার তালিকায় এগিয়ে আছে কেনিয়া, যুক্তরাজ্য। সেখানকার ১০ জনের সাতজনই ভারতকে ইতিবাচকভাবে দেখেন। একই ধরনের চিত্র দেখা গেছে জার্মানি, ইতালি, সুইডেন, জাপান এবং থাইল্যান্ডেও।
অপরদিকে আগে ভারতকে পছন্দ করলেও এখন অপছন্দের সংখ্যা বেড়েছে তুরস্ক, নাইজেরিয়ায়। সেখানে অপছন্দের সংখ্যা ১০ শতাংশ বেড়েছে। প্রায় একই রকম চিত্র দেখা গেছে যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোতেও।
নিচে পুরো তালিকা দেখুন—
