© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লঞ্চ দুর্ঘটনা / নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেবে সরকার

শেয়ার করুন:
নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেবে সরকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৬ পিএম | ২৬ ডিসেম্বর, ২০২৫
চাঁদপুরের হাইমচরে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়া ঘোষণা দিয়েছে সরকার। 


শুক্রবার (২৬ ডিসেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে এক লাখ ৫০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসায় ৫০ হাজার টাকা প্রদান করা হচ্ছে। 


এছাড়া লঞ্চ দুটির মালিকপক্ষকে ডাকার নির্দেশ দেন নৌপরিবহন উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন। দায়ী মালিকপক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে ক্ষতিপূরণ প্রদান করা হবে বলে জানান তিনি।


এর আগে, বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী লঞ্চ এডভেঞ্চার-৯ ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যায়। অপরদিকে ঘোষের হাট থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি জাকির সম্রাট-৩ চাঁদপুর জেলার হাইমচর থানাধীন মেঘনা নদী এলাকায় পৌঁছালে কুয়াশার কারণে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনায় এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় লঞ্চটির চারজন যাত্রী নিহত এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।

টিজে/টিকে 

মন্তব্য করুন