© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আফগানিস্তানে খনি ভেঙে নিহত ৪০ শ্রমিক

শেয়ার করুন:
আফগানিস্তানে খনি ভেঙে নিহত ৪০ শ্রমিক
international-desk
০১:০৫ পিএম | ০৭ জানুয়ারি, ২০১৯

আফগানিস্তানে সোনার খনি ভেঙে ৪০ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। খবর বিবিসি’র।

রোববার দেশটির বাদাখশান প্রদেশের কোয়েস্তান জেলার ওই খনিতে কাজ করার সময় এ ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছেন আফগান সংসদ সদস্য ফাউজিয়া কোওফি।

কোয়েস্তান জেলা প্রধান রোস্তাম রাঘি বিবিসিকে বলেন, এ দুর্ঘটনার পরেই স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ১৩ শ্রমিককে উদ্ধার করেন। বাকিদের উদ্ধার করা সম্ভব হয়নি। শিশুসহ অনেকেই মারা যান।

প্রাদেশিক কর্মকর্তা নেক মোহাম্মদ নাজারি জানিয়েছেন, নিহতরা সবাই ওই খনির শ্রমিক। গ্রামবাসী কয়েক দশক ধরে এই কাজ করে আসছে। তাদের ওপর কোনো সরকারি নিয়ন্ত্রণ নেই বলেও জানান তিনি।

খনিজ সম্পদে পরিপূর্ণ আফগানিস্তানের বেশিরভাগ খনি পুরাতন। তাই শ্রমিকদের জন্য সেগুলো অনেক ঝুঁকিপূর্ণ।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন