© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আরেক দফা বাড়ল রুপার দাম, ভরি কত?

শেয়ার করুন:
আরেক দফা বাড়ল রুপার দাম, ভরি কত?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৮ পিএম | ২৭ ডিসেম্বর, ২০২৫
দেশের বাজারে আরেক দফা বাড়ানো হয়েছে রুপার দাম। ভরিতে ৯৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার (২৮ ডিসেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে রুপার মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এবি/টিকে

মন্তব্য করুন