© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাবিতে শহীদ ওসমান হাদির স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

শেয়ার করুন:
জাবিতে শহীদ ওসমান হাদির স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৬ পিএম | ২৭ ডিসেম্বর, ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির স্মরণে ‘আজাদীর সুর’ শীর্ষক একটি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় ‘দূরবীন সাংস্কৃতিক সংসদ’ নামের প্ল্যাটফর্ম থেকে এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ক্যাম্পাসের কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। পাশাপাশি ইনকিলাব কালচারাল সেন্টারের অন্যতম সংগঠক এবং ‘কাসীদা’ গানের দলের প্রধান কণ্ঠশিল্পী আহমদ আতাউল্লাহ সালমানও সঙ্গীত পরিবেশন করেন।

সার্বিক বিষয়ে আয়োজকদের একজন জাকসুর সাধারণ সম্পাদক ও ছাত্রশিবিরের অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে হাদি ভাই দীর্ঘমেয়াদি একটি সাংস্কৃতিক পরিকল্পনা করেছিলেন। এ দেশের সংস্কৃতি, এ দেশের মুসলিম সমাজ এবং একই সঙ্গে এ দেশের প্রান্তিক মানুষের সাংস্কৃতিক ভাবধারাকে তুলে ধরতে তিনি যে পরিমাপ করেছিলেন, তা এগিয়ে নিতে এই আয়োজন আমাদের একটি ছোট্ট প্রয়াস হতে পারে।

তিনি আরও বলেন, একই সঙ্গে এই আয়োজনের মাধ্যমে আমরা এই বার্তাও দিচ্ছি যে, হাদি ভাইয়ের রেখে যাওয়া কাজগুলোকে হৃদয়ে ধারণ করে এখান থেকে আমরা হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে এবং তার স্মরণে সাংস্কৃতিক লড়াইয়ের সিলসিলা জারি রাখার একটি পদক্ষেপ নিয়েছি। অবিলম্বে হাদি ভাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনতে হবে।

এসএস/টিএ

মন্তব্য করুন