ব্রাহ্মণবাড়িয়া -৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন কবির আহমেদ ভুঁইয়া
ছবি: সংগৃহীত
০২:১২ এএম | ২৯ ডিসেম্বর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে দলীয় মনোনয়ন পরিবর্তন করেছে বিএনপি। এ আসনে মনোনয়ন পেলেন কবির আহমেদ ভুঁইয়া। তিনি জেলা বিএনপির শীর্ষ নেতা। এর আগে এখানে মনোনয়ন দেওয়া হয়েছিল দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে।
রোববার (২৮ ডিসেম্বর) কবির আহমেদকে দলের মহাসচিব স্বাক্ষরিত দলের চূড়ান্ত মনোনয়ন তুলে দেওয়া হয়।
কবির আহমেদ ভূইয়া বিএনপির একজন নির্যাতিত নেতা হিসেবে পরিচিত। গুমও হয়েছিলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া জেলা রাজনীতিতে তার ব্যাপক ভূমিকা ছিল। তার প্রত্যক্ষ সহযোগিতায় জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে সম্মেলন অনুষ্ঠিত হয়।
পিএ/টিএ