© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা

শেয়ার করুন:
সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫১ এএম | ২৯ ডিসেম্বর, ২০২৫
ঘন কুয়াশার কারণে সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য। তিনি বলেন, আজ (গতকাল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুরসহ সারা দেশের সব ধরনের যাত্রীবাহী লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিআইডব্লিউটিএ এ নির্দেশনা দেয়।

তিনি আরো বলেন, বিআইডব্লিউটিএ আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে। আবহাওয়া অধিদপ্তরের বার্তা অনুযায়ী এ আদেশ দেওয়া হয়েছে। আর যেসব লঞ্চ নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে পথে রয়েছে তাদের ও অন্যান্য নৌযানকে অভ্যন্তরীণ নৌচলাচল অধ্যাদেশ-১৯৭৬ মোতাবেক চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

পিএ/টিএ

মন্তব্য করুন