© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়ার মৃত্যুতে জাপানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ

শেয়ার করুন:
খালেদা জিয়ার মৃত্যুতে জাপানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৬ এএম | ৩১ ডিসেম্বর, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পৃথক শোকবার্তায় জাপা‌নের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তার শোক বার্তা পাঠিয়েছেন।

অন্যদিকে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি শোক বার্তা পাঠিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাপা‌নের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সং‌শ্লিষ্ট‌দের কা‌ছে পাঠা‌নো পৃথক বার্তায় তারা জাপান–বাংলাদেশ মৈত্রীর ভিত্তি গড়তে খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে আজ মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার বয়স হয়েছিল ৮০ বছর।

এমআর/টিএ 


মন্তব্য করুন