© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দাদির শেষ বিদায়ে যেতে প্রস্তাব দেওয়া হয়েছে অভিজিৎকে, জানাল দিল্লি পুলিশ

শেয়ার করুন:
দাদির শেষ বিদায়ে যেতে প্রস্তাব দেওয়া হয়েছে অভিজিৎকে, জানাল দিল্লি পুলিশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৩ পিএম | ১০ অক্টোবর, ২০২৬
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকের দাদি আজ সকালে মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরমধ্যে যন্তরমন্তরের বিক্ষোভে যোগ দিতে সকালে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।

দিল্লি পুলিশ জানিয়েছে, অভিজিৎকে তার দাদির মৃত্যুর ব্যাপারে জানানো হয়েছে এবং তাকে প্রস্তাব দেওয়া হয়েছে তিনি যদি চান তাহলে দাদির শেষ বিদায়ে উপস্থিত হতে পারবেন। এক্ষেত্রে পুলিশই তাকে সহায়তা করবে।

তবে অভিজিৎ কী সিদ্ধান্ত নিয়েছেন সেটি এখনো জানা যায়নি।

পুলিশ এ ব্যাপারে বলেছে, “আজকে, দুর্ভাগ্যজনক তথ্য আসে যে অভিজিৎ দ্বীপকের দাদির মৃত্যু হয়েছে। যেহেতু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সাথে সাথে তাকে এটি জানানো হয়েছে। এছাড়া অন্তোষ্টিক্রিয়ার সময়ও তাকে জানানো হয়েছে।”

“আমরা মানবিক দিক বিবেচনা করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়েছি। তবে তিনি বন্দি অবস্থায় আন্দোলন চালিয়ে যেতে চান নাকি বাড়িতে ফিরে গিয়ে দাদির শেষ বিদায়ে অংশ নিতে চান, তা সম্পূর্ণ তার ব্যাপার।”

অভিজিতের ৮৫ বছর বয়সী দাদি দীর্ঘদিন ধরে বার্ধক্য ও অসুস্থতায় ভুগছিলেন। আজ সকালে তার মৃত্যু হয়। এদিন তার নাতি দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গিয়েছিলেন।

সূত্র: এনডিটিভি

এমআর/টিএ  

মন্তব্য করুন