© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইতালি-দক্ষিণ কোরিয়ায় সতর্কতা: ইরান সীমান্ত বন্ধ করল ৪ দেশ

শেয়ার করুন:
ইতালি-দক্ষিণ কোরিয়ায় সতর্কতা: ইরান সীমান্ত বন্ধ করল ৪ দেশ
international-desk
০৬:৩২ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২০

ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভাইরাস। এরই মধ্যে চীনে এই ভাইরাসে মৃতের সংখ্যা ২ হাজার ৬শ ছাড়িয়েছে। এছাড়া ইরান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরে মৃতের খবর পাওয়া গেছে।

এছাড়া ইতালি ও দক্ষিণ কোরিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ইরানে করোনা ভাইরাসে ১৮ জন আক্রান্ত হওয়ার পর দেশটির সঙ্গে প্রতিবেশী ৪টি দেশ তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে।

একই আতঙ্কে ইউরোপের দেশ ইতালির দশটি শহর বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। স্থগিত করা হয়েছে ইতালিতে চলমান ফুটবল ম্যাচগুলো।

অন্যদিকে দক্ষিণ কোরিয়া করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা খুব বেশি না থাকলেও গত দুদিনে সেই সংখ্যা বৃদ্ধির মাত্রা স্বাভাবিকতা ছাড়িয়ে গেছে। দেশটিতে দেখা দিয়েছে নতুন আতঙ্ক। এখন পর্যন্ত কোরিয়ায় ২০৩ জন কোভিড-১৯ রোগে ভুগছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৬ জন।

যার ফলে দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাস বিষয়ে রেড এ্যালার্ট জারি করা হয়েছে। রোববার এ নিয়ে সরকারের শীর্ষ কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন দেশটির প্রেসিডেন্ট মুন জে ইন। পরে সাংবাদিকদের তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণের ঘটনা খারাপ দিকে মোড় নিতে যাচ্ছে। তাই আমরা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করছি।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন