© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্র-ভারতের মধ্যে ২১ হাজার ৫৫৪ কোটি রুপির প্রতিরক্ষা চুক্তি

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র-ভারতের মধ্যে ২১ হাজার ৫৫৪ কোটি রুপির প্রতিরক্ষা চুক্তি
international-desk
০৪:৪৬ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২০

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ২১ হাজার ৫৫৪ কোটি রুপির প্রতিরক্ষা চুক্তি হয়েছে। মঙ্গলবার ভারতের হায়দ্রাবাদ হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ভারত সফরে আছেন।

চুক্তি স্বাক্ষর শেষে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এই চুক্তির মধ্য দিয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হলো। এতে দুই দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি পাবে।

ট্রাম্প আরও বলেন, আমেরিকা ও ভারতের মধ্যকার সম্পর্ক শুধু সরকারের সঙ্গে সরকারের নয়, এ বন্ধন দুই দেশের নাগরিকদের মাঝেও বিদ্যমান।

এর আগে সোমবার দুদিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো সস্ত্রীক ভারত সফরে আসেন মার্কিন প্রেসিডেন্ট। ওই দিন বেলা পৌনে ১২টার দিকে ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিশেষ বিমান আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করে।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন