© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাইবান্ধায় সিমেন্ট বোঝাই ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২

শেয়ার করুন:
গাইবান্ধায় সিমেন্ট বোঝাই ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৮ এএম | ০২ জানুয়ারি, ২০২৬
গাইবান্ধার পলাশবাড়ীতে সিমেন্ট বোঝাই ট্রাকের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২রা জানুয়ারি) সকাল ৬ টার দিকে গাইবান্ধা- পলাশবাড়ী সড়কের গড়েয়াব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬ পার দিকে ক্রাউন সিমেন্টের একটি ট্রাক ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিল। পথে গড়েয়াব্রিজ এলাকায় বেপরোয়া গতির কাজী লাইন পরিবহনের যাত্রিবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের বামপাশ দুমড়ে-মুচড়ে দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বেশ কয়েকজন।

খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ও স্থানীয় ফেয়ারসার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। নিহতের মরদেহ উদ্ধারসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন তারা।

পলাশবাড়ী থানার ডিউটি অফিসার সহকারি উপপরিদর্শক (এএসআই) ফাতেমা বেগম দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের টীম ঘটনাস্থলে রয়েছে। তারা ফিরলে নিহতদের পরিচয়সহ বিস্তারিত জানানো যাবে।

এমকে/এসএন

মন্তব্য করুন