© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর

শেয়ার করুন:
স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৮ এএম | ০৩ জানুয়ারি, ২০২৬
দেশের বাজারে তৃতীয় দফায় কমল সোনার দাম। সোনার দাম ভরিতে কমেছে এক হাজার ৪৫৮ টাকা পর্যন্ত কমেছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) সোনা বিক্রি হবে দুই লাখ ২২ হাজার ৭২৪ টাকায়।

আজ শনিবার (৩ জানুয়ারি) সারা দেশে একই দরে সোনা বিক্রি হবে।    

গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম কমার তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দুই লাখ ১২ হাজার ৬৩৫ টাকা; ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮২ হাজার ২৫০ টাকা; এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৫১ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে এবার সোনার সঙ্গে কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের রুপার ভরি পাঁচ হাজার ৫৪০ টাকা; ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৩০৭ টাকা; ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৫৪৯ টাকা; এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এমআর/টিএ 

মন্তব্য করুন