© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ থেকে শুরু হচ্ছে বাণিজ্য মেলা

শেয়ার করুন:
আজ থেকে শুরু হচ্ছে বাণিজ্য মেলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩২ এএম | ০৩ জানুয়ারি, ২০২৬
৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬ আসরের পর্দা উঠছে আজ (শনিবার, ৩ জানুয়ারি)।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ‍্যোগে সকাল ১০ টায় পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) মেলার উদ্বোধন করা হবে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, এবারের বাণিজ্য মেলায় অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেয়া হয়েছে। মেলায় ই-টিকিটিংয়ের (অন-স্পট টিকিট ক্রয় ব্যবস্থার পাশাপাশি অনলাইনে টিকিট ক্রয় করে কিউআর কোড স্ক্যান করে মেলায় প্রবেশ) ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া এবার ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি কনসেশনাল রেটে ‘পাঠাও’ সার্ভিস যুক্ত হচ্ছে বলেও জানান তিনি।

তবে এবারের বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা ছিল গত ১ জানুয়ারি থেকে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সূচি পরিবর্তন করে ৩ জানুয়ারি করা হয়। 

এমআই/টিকে

মন্তব্য করুন