রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনশনে অসুস্থ ৪৫ শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের নাম পরিবর্তনের দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা।

তৃতীয় দিনের অনশনে শুক্রবার বিকাল পর্যন্ত অন্তত ৪৫ শিক্ষার্থী অসুস্থ হয়েছেন বলে দাবি আন্দোলনকারীদের। এর আগে বুধবার সকাল ১০টা থেকে স্যার জগদীশ চন্দ্র একাডেমিক (৩য় বিজ্ঞান) ভবনের সামনে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন ভাঙবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

অনশনকারী শিক্ষার্থীরা জানান, এ পর্যন্ত অন্তত ৪৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অনেককে রাবির মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত ১৩ শিক্ষার্থী অসুস্থ হয়েছেন বলে জানা যায়। অসুস্থদের মধ্যে অনশনস্থলে অন্তত ১০ শিক্ষার্থীকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীদের দেখতে যান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। তিনি অনশন ভাঙার অনুরোধ জানিয়ে শিক্ষার্থীদের বলেন, 'বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অথরিটি হলেন উপাচার্য। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এবং আগামী সোমবার তোমাদের ও শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন। তোমাদের উচিত উপাচার্যের প্রতি সম্মান জানিয়ে রুমে ফিরে যাওয়া।'

প্রসঙ্গত, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) বিষয় কোড অন্তর্ভুক্তির দাবি জানিয়ে গত ১৯ জানুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধন, অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন শুরু করেন বিভাগের শিক্ষার্থীরা। তবে এখন বিভাগের নাম পরিবর্তন করে ফলিত পরিসংখ্যান করার দাবিতে অনশন করছেন তারা।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

আওয়ামী সমর্থকদের পছন্দে বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে Feb 05, 2026
img
কারাকাসে মাদুরোর মুক্তির দাবিতে হাজার হাজার মানুষের মিছিল Feb 05, 2026
img
আশুলিয়ায় হত্যা ও ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ Feb 05, 2026
img
বরিশালের যুবদল নেতা মামুনকে স্বপদে বহাল Feb 05, 2026
img
নির্বাচনে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ নৌবাহিনী প্রধানের Feb 05, 2026
img
এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভীতিহীন, নিরপেক্ষ এবং উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
জামায়াত আমির স্বাধীনতার বিকল্প ইতিহাস বর্ণনা করা শুরু করেছেন: সালাহউদ্দিন আহমদ Feb 05, 2026
img
চিরঞ্জীবীর কন্যা চরিত্রে সারা অর্জুন, ‘মেগা১৫৮’ নিয়ে বাড়ছে উত্তেজনা Feb 05, 2026
img
বলিউডে বড় চমক দিয়ে ‘গোলমাল-৫’-এ ফিরছেন কারিনা Feb 05, 2026
img
২০২৭ লক্ষ্য করে একসঙ্গে তিনটি নতুন ছবির প্রস্তুতি নানির Feb 05, 2026
img
নারীদের জন্য বিশেষ পরিবহন ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা হবে: আরিফুল ইসলাম Feb 05, 2026
img
মনে কইরেন না আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী Feb 05, 2026
img
জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা রাজনীতির মূল লক্ষ্য: নুরুদ্দিন অপু Feb 05, 2026
img
নির্বাচন উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে Feb 05, 2026
img
নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি Feb 05, 2026
img
চেয়ারে বসা নিয়ে ৪ গ্রামের সংঘর্ষে আহত ১০ Feb 05, 2026
img
দেশের বাজারে ১২ দিনে ১৩ বার সমন্বয় স্বর্ণের দামে Feb 05, 2026
img
২০২৭ সালে মেসিকে ফেরাতে ‘স্বপ্নের প্রকল্প’ শৈশবের ক্লাব নিওয়েলসের Feb 05, 2026
img
ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ নিহত ৯ Feb 05, 2026