© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মোহাম্মদপুরে সেনা অভিযানে আটক ৩

শেয়ার করুন:
মোহাম্মদপুরে সেনা অভিযানে আটক ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৫ এএম | ০৫ জানুয়ারি, ২০২৬
রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় সেনাবাহিনীর অভিযানে ছিনতাইকৃত মোবাইল ফোন কেনাবেচা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক, নগদ অর্থ, বিদেশি মুদ্রা ও ছিনতাইকৃত স্মার্টফোন উদ্ধার করা হয়।

রোববার (৪ জানুয়ারি) রাতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ‍্য নিশ্চিত করেন।


তিনি জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাত ৮টার দিকে মোহাম্মদপুরের বসিলা আর্মি ক্যাম্পের একটি টহল দল চাঁদ উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ছিনতাইকৃত মোবাইল ফোনের অবৈধ ব্যবসা ও মাদক কারবারে জড়িত তিনজন অপরাধীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– মো. আলামিন (৩২), মো. মনির হোসেন (৩৮) ও জয় (২৫)।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা তালিকাভুক্ত ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাইকৃত স্মার্টফোন কিনে অবৈধভাবে বিক্রি করতেন।

গ্রেফতার তিন আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনা সূত্র জানিয়েছে।

টিজে/টিএ 

মন্তব্য করুন