© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাহজাহানপুর-শ্যামপুরে ককটেল বিস্ফোরণ, আটক ১

শেয়ার করুন:
শাহজাহানপুর-শ্যামপুরে ককটেল বিস্ফোরণ, আটক ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৩ পিএম | ১৮ নভেম্বর, ২০২৬
রাজধানীর শাহজাহানপুর ও শ্যামপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শাহজাহানপুরে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে নাসিমা বেগম (৪০) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, শ্যামপুরের ধোলাইপাড় বাস কাউন্টারের সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজাহানপুর থানাধীন খিলগাঁও রেলগেট কাঁচাবাজার সংলগ্ন খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খিলগাঁও ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। সেটি সড়কে বিস্ফোরিত হলে পাশের চা দোকানি নাসিমা বেগম গুরুতর আহত হন। পরে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ধোলাইপাড় বাস কাউন্টারের সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাকে থানায় নেওয়া হয়েছে। আটক ব্যক্তির পরিচয় ও বিস্ফোরণের ঘটনায় তার সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

এমআর/ 

মন্তব্য করুন