© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল করলেন তাসনিম জারা

শেয়ার করুন:
মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল করলেন তাসনিম জারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৫ পিএম | ০৫ জানুয়ারি, ২০২৬
ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা তাঁর বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন। সোমবার (৫ই জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়ে তিনি এই আপিল দায়ের করেন।

এর আগে গত ৩রা জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে ডা. জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল গ্রহণ প্রক্রিয়া সোমবার থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ৯ই জানুয়ারি পর্যন্ত। আপিল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

আগামী ৯ই জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত সংক্ষুব্ধ প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি ইসিতে আপিল করতে পারবেন।

এসএস/এসএন

মন্তব্য করুন