© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ

শেয়ার করুন:
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৩ পিএম | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিএফআইইউর ব্যাংক হিসাব তলবের বিষয়টি সামনে আসায় ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পোস্টে তিনি লেখেন, ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন? 

তাও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে! 

আমি ক্রনোলজিটা বলে দিচ্ছি : বিএফআইইউ-দুদক-মামলা-ন্যারেটিভ-পারসেপশন-হয়রানি। 

একটা বার্তা দেওয়া হলো সকল ভবিষ্যৎ ভিক্টিমদের প্রতি, প্রতিবাদ করা যাবে না। 

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। কয়েকদিন আগে দুর্বৃত্তদের হামলায় তার স্টুডিও ভাঙচুরের পর স্যোশাল মিডিয়ায় সরকারের সমালোচনা করেছিলেন সালমান।

এসএন 

মন্তব্য করুন