© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাভারে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় আটক ৫

শেয়ার করুন:
সাভারে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় আটক ৫

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২১ এএম | ০৬ জানুয়ারি, ২০২৬
সাভারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ জানুয়ারি) রাতে সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন— নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার দুবরাগপুর গ্রামের আবু তাহেরের ছেলে তানভীর আহমেদ (২৩), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার দুয়াজানি গ্রামের স্বপন হালদারের ছেলে পার্থ হালদার (২৪), কক্সবাজার জেলার সদর থানার দীপক বিশ্বাসের ছেলে অমিত বিশ্বাস (২২), ভোলা জেলার কাজিরহাট থানার ছারপাতা গ্রামের আব্দুল মান্নানের ছেলে নাঈম ইসলাম (২৩) ও পাবনা জেলার ভাঙ্গুরা থানার ভোলামারি গ্রামের রবিউল করিমের ছেলে আব্দুর রহমান (২৪)। তারা সিটি ইউনিভার্সিটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন দেশের এক গণমাধ্যমকে বলেন, শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে সিটি ইউনিভার্সিটির মকবুল হোসেন হলের ভেতরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে পালন করা হয়। পরে রোববার (৪ জানুয়ারি) সকালে সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর মীর আকতার হোসেন সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। এরপর সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এবি/টিকে

মন্তব্য করুন