© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডা. রেজাউলের সম্পদ ২ কোটি ৩৯ লাখ টাকার, স্ত্রীর ১ কোটি ৬০ লাখ

শেয়ার করুন:
ডা. রেজাউলের সম্পদ ২ কোটি ৩৯ লাখ টাকার, স্ত্রীর ১ কোটি ৬০ লাখ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৯ এএম | ০৬ জানুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র ইতিমধ্যে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসিতে দাখিল করা হলফনামায় ডা. রেজাউল উল্লেখ করেছেন, তার মোট সম্পদের পরিমাণ ২ কোটি ৩৯ লাখ টাকা। অন্যদিকে, তার স্ত্রী কোহিনুর নাহার চৌধুরীর মোট সম্পদ ১ কোটি ৬০ লাখ ৭২ হাজার টাকার।

ইসিতে দাখিল করা হলফনামায় রেজাউল করিম ও তার স্ত্রীর সম্পদ, আয়ের উৎস এবং বিনিয়োগের বিস্তারিত চিত্র উঠে এসেছে। হলফনামার তথ্য বিশ্লেষণে দেখা যায়, চিকিৎসা পেশাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই দম্পতির আর্থিক ভিত্তি, যার সঙ্গে আরও যুক্ত হয়েছে শেয়ার-বন্ড ও স্থাবর সম্পদে বড় অঙ্কের বিনিয়োগ।

এবি/টিকে

মন্তব্য করুন