© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জগন্নাথে শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তা

শেয়ার করুন:
জগন্নাথে শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৩ পিএম | ০৬ জানুয়ারি, ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মাহিমা আক্তারকে হেনস্তার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থী পরিচয়ে একদল যুবক এ ঘটনা ঘটায়। 

জানা গেছে, হেনস্তার শিকার মাহিমা আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। ক্যাম্পাসের বাইরে তিনি হিজাব ও নিকাব অবস্থান করছিলেন। এসময় একদল যুবক তার পরিচয় জানতে চেয়ে নিকাব ও মাস্ক খুলতে বলেন এবং পরবর্তীতে পুলিশের কাছে তুলে দেন। যদিও পুলিশ পরে তাকে ছেড়ে দেয়।


ভুক্তভোগী শিক্ষার্থী মাহিমা আক্তার বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করছিলাম। এ সময় আমাকে হেনস্তা করে। আমার সঙ্গে একজন আত্মীয়ও ছিলেন। এ সময় আমি হিজাব পরিহিত থাকায় আমাকে হিজাব ও মাস্ক খুলতে বলা হয়।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি ও ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, আমার স্ত্রী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী। তিনি বাইরে আমাদের প্যানেলের হয়ে কাজ করছিলেন। এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, বিষয়টি তাদের নজরে আসার পর এটি সমাধান করে দেওয়া হয়েছে।

টিজে/টিকে 


মন্তব্য করুন