© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সচিবালয় কমিশনে সদস্য হবেন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি: প্রেস সচিব

শেয়ার করুন:
সচিবালয় কমিশনে সদস্য হবেন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪০ পিএম | ০৮ জানুয়ারি, ২০২৬

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সুপ্রিম কোর্টে একটা সচিবালয় কমিশন হবে। সদ্য অবসরে যাওয়া প্রধান বিচারপতি সেই কমিশনের সদস্য হবেন। এ লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় আইনে একটা মাইনর সংশোধন করা হয়েছে।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় আইনের এ সংশোধনের অনুমোদন দেওয়া হয়।

বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম এ তথ্য জানান।

আরআই/টিকে

মন্তব্য করুন