© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্রাইস্টচার্চের সেই মসজিদে ফের হামলার হুমকি

শেয়ার করুন:
ক্রাইস্টচার্চের সেই মসজিদে ফের হামলার হুমকি
international-desk
০৭:০২ পিএম | ০৫ মার্চ, ২০২০

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে উগ্রবাদী খ্রিস্টান যুবকের নৃশংস হামলার বছর না যেতেই ওই মসজিদে আবারও হামলার হুমকি দেয়া হয়েছে। ক্রাইস্টচার্চের স্থানীয়দের কাছে এ ধরণের হুমকি এসেছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড পুলিশ।

নিউজিল্যান্ড পুলিশ জানায়, গোপন বার্তা আদানপ্রদান এ্যাপ টেলিগ্রামের মাধ্যমে ক্রাইস্টচার্চের মসজিদের হামলার হুমকি দেয়া হয়েছে। এ ব্যাপারে সোমবার স্থানীয়রা পুলিশে অভিযোগ দিয়েছে।

নিউজিল্যান্ডের গোয়েন্দা সূত্র জানায়, উগ্র ডানপন্থীরা টেলিগ্রাফ এ্যাপকে তাদের প্রচার মাধ্যম হিসেবে ব্যবহার করছে। সম্প্রতি এক যুবক কালো মাস্ক ও হ্যাড পরে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদের সামনে গাড়িতে বসে আবারও হামলা চালানো হবে বলে হুমকি প্রচার করে। এ খবর পাওয়া মাত্রই নিউজিল্যান্ডের গোয়েন্দা বাহিনী তদন্ত শুরু করেছে।

এর আগে গত বছরের ১৫ মার্চ আল নূর মসজিদে উগ্র খ্রিস্টান (শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী) যুবক সশস্ত্র হামলা চালায়। ওই যুবকের এলোপাতারি গুলিতে অন্তত ৫১ জন মুসলিম নিহত হন। সে সময় ওই হামলাকে নিউজিল্যান্ড সরকার সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা বলে আখ্যা দেয়।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন