© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০২৫ সালে সড়কে ঝরেছে ৭৩৫৯ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন

শেয়ার করুন:
২০২৫ সালে সড়কে ঝরেছে ৭৩৫৯ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৫ পিএম | ১০ জানুয়ারি, ২০২৬
২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৭৫৮৪টি। নিহত ৭৩৫৯ জন এবং আহত ১৬,৪৭৬ জন।

শনিবার (১০ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় রোড সেফটি ফাউন্ডেশন। অদক্ষ চালক, বেপরোয়া গতি ও দুর্বল আইন প্রয়োগই এর প্রধান কারণ বলে জানায় সংস্থাটি।

ক্রমাগত বাড়ছে সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা। শুধুমাত্র গত এক বছরে ঘটেছে অন্তত ৭৫৮৪টি দুর্ঘটনা, আর তাতে প্রাণ গেছে অন্তত ৭৩৫৯ জনের।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় রোড সেফটি ফাউন্ডেশন। সংস্থাটি জানায় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৪৭৬ জন।

বিশেষজ্ঞদের মতে, সড়ক দুর্ঘটনার পেছনে রয়েছে অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন ও অনিয়ন্ত্রিত গতিসহ বিভিন্ন কারণে ঘটে এসব দুর্ঘটনা।  

কঠোর ট্রাফিক আইন প্রয়োগ, চালকদের নিয়মিত প্রশিক্ষণ, জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠনসহ ২১ দফা সুপারিশ করে সংস্থাটি।

সময়োপযোগী নীতিমালা, প্রযুক্তি, অবকাঠামোর উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

পিআর/টিএ

মন্তব্য করুন