রাজনীতিতে আজ অনেক নতুন খেলা শুরু হয়েছে : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, রাজনীতিতে আজ অনেক নতুন খেলা শুরু হয়েছে। অনেক ছেলে এই খেলায় যুক্ত হয়েছে। তারা বিভিন্নভাবে প্রচার করছে বিএনপি নাকি আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে।

তিনি বলেন, বিএনপির জন্ম হয়েছে জাতীয়তাবাদী ভিত্তির উপরে। জাতীয়তাবাদ ছাড়া অন্যকোনো চিন্তা বিএনপি করে না।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

কিছু কিছু ছেলেপুলে উস্কানিমূলক কথাবার্তা বলছেন মন্তব্য করে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, কখনও আমার বিরুদ্ধে, কখনও বিএনপির বিরুদ্ধে আবার কখনও জিয়া পরিবারের বিরুদ্ধে। কয়েকজনের কথা শুনে মনে হয় নির্বাচন শুধু ঢাকা-৮ আসনে হচ্ছে। মির্জা আব্বাসকে হারাতে পারলে বিএনপিকে হারানো যাবে। সারাদেশে বিএনপিকে হারানো যাবে না ইনশাআল্লাহ, যে জোয়ার সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে পারলেই হবে।

তিনি বলেন, আমি একা জিতলেই হবে না। বিএনপিকে জয়লাভ করতে হবে। দেশের মানুষ কতগুলো নোংরা লোক থেকে বাঁচতে চায়। আমার প্রতিপক্ষকে বলবো, আপনাদের স্বাগত জানাই। কিন্তু উল্টোপাল্টা কথা বইলেন না। পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাচ্ছেন। আমি ঝগড়া করবো না। প্রয়োজনে বাসায় আসেন চা-বিরিয়ানি খাওয়াবো। দয়া করে দেশটাকে স্থিতিশীল রাখুন। আপনি যদি ভালো থাকেন, ভালো মানুষ হোন জনগণ আপনাকে ভোট দেবে।

মির্জা আব্বাস বলেন, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। আজকে অনেকে বুঝিয়ে দিতে চান দেশে নির্বাচন করতে দেবে না। সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন জায়গায় পোস্টিং করা হচ্ছে নির্বাচনকে প্রভাবিত করতে। বিএনপির যারা পোলিং এজেন্ট থাকবেন তাদের বলবো, নির্বাচনের দিন কোনোরকম ষড়যন্ত্র বরদাস্ত করবেন না। প্রতিহত করবেন।
মির্জা আব্বাস তার এলাকার এক প্রার্থীকে ইঙ্গিত করে বলেন, আপনি যদি জনপ্রিয় ব্যক্তি হোন তাহলে নিজ এলাকায় কেনো নির্বাচন করছেন না! অনেকে নিজ এলাকায় ঢুকতে পারেন না। তাই ঢাকা বেছে নেন।

তিনি বলেন, দেশনেত্রী বলেছিলেন দেশের বাইরে আমার কোনো জায়গা নেই। মরলে দেশেই মরবো। আল্লাহতালা তার ইচ্ছে কবুল করেছেন। প্রয়াত খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়িছাড়া করা হয়েছিল। বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর মুখে ধাবিত করা হয়েছে, তবু উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। আজ ভাগ্যের সুপরিহাস খালেদা জিয়া বীরের মতো বিদায় নিয়েছে। আর শেখ হাসিনার জন্য নির্মম ভাগ্য অপেক্ষা করছে। আর যারা আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তাদেরকেও প্রতিরোধ ও প্রতিহত করতে হবে।

পিএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
কুয়াশার কারণে ফ্লাইট বিলম্ব হওয়ায় বাংলাদেশি‌ যাত্রীদের দৃ‌ষ্টি আকর্ষণ ক‌রে‌ছে মা‌লে দূতাবাস Jan 13, 2026
img
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, থাকছেন না কারা? Jan 13, 2026
img
মানিকগঞ্জের ঘটনায় কঠোর অবস্থানে আনসার Jan 13, 2026
img
চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় সেনা সদস্যদের প্রত্যাহার Jan 13, 2026
img
ম্যানইউ'র অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের এক্স অ্যাকাউন্ট হ্যাকড Jan 13, 2026
img
জ্বালানি সরবরাহ আমাদের জন্য চ্যালেঞ্জ, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হচ্ছে : অর্থ উপদেষ্টা Jan 13, 2026
img
২ হাজার টাকায় ভোট বিক্রি মানে ৫ বছরে ২শ কোটি টাকা লুট : নুসরাত তাবাসসুম Jan 13, 2026
img
এ বছর পবিত্র রমজান মাস শুরু হচ্ছে কবে? Jan 13, 2026
img
মা হচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান Jan 13, 2026
img
আসিফ নজরুলকে ধন্যবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ Jan 13, 2026
img
দুদকের আবেদনের প্রেক্ষিতে মমতাজের ৩ বাড়িসহ জমি জব্দের আদেশ Jan 13, 2026
img
জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সংস্কার স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যাবে: খসরু Jan 13, 2026
img
হিমশিম খাচ্ছে অঙ্কুশের সিনেমা, জানালেন ‘দর্শক কেনার টাকা নেই’ Jan 13, 2026
img
আমরা এমন একটি সংসদ চাই, যেখানে মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন Jan 13, 2026
img
নওগাঁয় রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার দাবিতে সমাবেশ Jan 13, 2026
img
টেকনাফে গুলিবিদ্ধ শিশুকে আইসিউ অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে Jan 13, 2026
কুরআনের এই অজানা বিষয় কি আপনি জানতেন? | ইসলামিক জ্ঞান Jan 13, 2026
img

সালমান শাহ হত্যা মামলা

সামিরা-ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন Jan 13, 2026
img
গানম্যান পেলেন জামায়াত আমির Jan 13, 2026
img
চতুর্থ দিনে দুপুর পর্যন্ত ২৩ জনের মনোনয়ন বৈধ করল ইসি Jan 13, 2026