© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবারও বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে নতুন দামে বিক্রি শুরু

শেয়ার করুন:
আবারও বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে নতুন দামে বিক্রি শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৫ এএম | ১১ জানুয়ারি, ২০২৬
দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম। এবার স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ২৭ হাজার ৮৫৬ টাকায়। 

শনিবার (১০ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ার এ তথ্য জানায়। আজ থেকে সারাদেশে স্বর্ণের নতুন এ দর কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৯২৫ টাকা। 

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৬৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬৩৯ টাকা।


ইউটি/টিএ 

মন্তব্য করুন