ঢাকায় দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলনে অংশ নিচ্ছে মালদ্বীপ

দক্ষিণ এশীয় অঞ্চলের উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে ঢাকায় সোমবার (১২ জানুয়ারি) একটি আঞ্চলিক সম্মেলন শুরু হতে যাচ্ছে। তিনদিনের ওই সম্মেলনে অংশ নিচ্ছে মালদ্বীপ সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। দেশটির উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ফাতিমাথ মোহাম্মদের নেতৃত্বে এই প্রতিনিধিদল সম্মেলনে যোগ দেবে। যা এইসফরে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও আস্থা বৃদ্ধি পাবে।

মালদ্বীপের প্রতিনিধিদলটি শনিবার (১০ জানুয়ারি) দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় হাইকমিশনার শিক্ষা কূটনীতিকে বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে উল্লেখ করেন এবং মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে বিদ্যমান শিক্ষা ও বৃত্তির সুযোগগুলো তুলে ধরেন।

 এসময় তিনি আরও বলেন,মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ সরকার প্রদত্ত ৭টি সরকারি চিকিৎসা বৃত্তি এখনো যথাযথভাবে ব্যবহার হচ্ছে না।
 
 প্রতুত্তরে প্রতিমন্ত্রী ফাতিমাথ মোহাম্মদ জানান, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক অর্জনকারী মালদ্বীপের চিকিৎসকরা নিজ দেশে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।এটি বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সুনাম বৃদ্ধি করেছে।
 
তিনি বাংলাদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্যগুলো আরও ব্যাপকভাবে প্রচারের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয়ের প্রস্তাব দেন।
 
এছাড়াও তিনি জানান, এই বছরের সেপ্টেম্বর মাসে মালদ্বীপে উচ্চশিক্ষার গুণগত মান বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেন।
 
বৈঠক শেষে প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের শুভেচ্ছা জানানো হয় এবং সফরকালীন সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়।পাশাপাশি তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সাক্ষাৎ আয়োজনের আগ্রহও প্রকাশ করেন।

পিআর/টিকে


Share this news on:

সর্বশেষ

img
পটুয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের প্রাণহানি Jan 13, 2026
img
মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব Jan 13, 2026
ইরান ছাড়ার নির্দেশ মার্কিন নাগরিকদের, হামলার সংকেত দিল যুক্তরাষ্ট্র? Jan 13, 2026
img
সৌদি আরব থেকে কেনা হবে ১৯১ কোটি টাকার ইউরিয়া সার Jan 13, 2026
img
নিখুঁত হওয়ার চেয়ে অরিজিনাল হওয়াটাই বেশি জরুরি: কিশোর কুমার Jan 13, 2026
img
দিলদারের নায়িকা হতে আমাকে সবাই নিষেধ করেছিল: নূতন Jan 13, 2026
img
১ কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার, ব্যয় হবে প্রায় ১৮১ কোটি টাকা। Jan 13, 2026
img
নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’ Jan 13, 2026
img
ঢাকায় চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের ৮ সদস্য গ্রেপ্তার Jan 13, 2026
img
এলপিজি সমস্যা সমাধানে কাজ চলছে: অর্থ উপদেষ্টা Jan 13, 2026
img
দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ফরিদপুর, আহত ২৫ Jan 13, 2026
img
মনোনয়ন প্রক্রিয়ায় এখনও মাসেল পাওয়ার ও ব্যবসায়ী অগ্রাধিকার পাচ্ছে: প্রফেসর রওনক জাহান Jan 13, 2026
img
নিখোঁজ শিশু উদ্ধারে চালু হলো ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন ১৩২১৯ Jan 13, 2026
img
প্রবাসীদের সুসংবাদ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল Jan 13, 2026
img
রিয়ালে তিন খেলোয়াড়ের ‘সুখ’ কেড়ে নিয়েছিলেন জাবি! Jan 13, 2026
img
‘আ.লীগ করে ভুল বুঝতে পেরেছি’ Jan 13, 2026
img
শিক্ষা শুধু চাকরির জন্য নয়, সৃজনশীল মানুষ গড়ার জন্য: প্রধান উপদেষ্টা Jan 13, 2026
img
একইদিনে নির্বাচন ও গণভোটের বৈধতা চ্যালেঞ্জের রিট কার্যতালিকা থেকে বাদ Jan 13, 2026
img
'গ্যাসের চরম সংকটেও পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ হয়ে বসে আছে' Jan 13, 2026
img

ড. বদিউল আলম মজুমদার

‘মব আগেও ছিল, আমি নিজে আক্রান্ত হয়েছি- কিন্তু মিডিয়ায় গুরুত্ব পায়নি’ Jan 13, 2026