রোজার ফেসবুক জুড়ে এখনও রয়েছেন তাহসান!

হঠাৎ করেই শোবিজ অঙ্গনে ভাঙনের সুর। ঘরোয়াভাবে বিয়ে করলেও তাহসান-রোজা দম্পতিকে দারুণভাবে গ্রহণ করেন দর্শক-ভক্তরা। তবে বছর গড়াতেই তাদের বিচ্ছেদের খবরে আবারও শোরগোল পড়ে গেছে। জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান দ্বিতীয় সংসার পেতেছিলেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে।

তিনি গত বছর ৪ জানুয়ারি বিয়ে করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে। শুরুর দিকে ফুরফুরে মেজাজে দেখা গেলেও সম্পর্কটা বেশিদিন স্থায়ী হয়নি। বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান তাহসান।



বিষয়টি নিয়ে তাহসান বলেন, গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া ট্যুরে যাওয়ার আগেই তারা আলাদা থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর তিনি ফেসবুক এবং নতুন গান থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে নেন। তাহসানের ভাষায়, সেই ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে অনেকটাই দূরে রয়েছি।
 
২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান। রোজা পেশায় একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট। বিয়ের পর সব ঠিকঠাক মনে হলেও কয়েক মাসের মাথায় তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তাহসান জানান, তারা আসলে গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই আলাদা থাকছেন।

তবে বিষয়টি নিয়ে রোজা আহমেদ কোনো কথা বলেননি। এমনকি রোজার ফেসবুক পেজের কাভার ফটোতে এখনও তাদের বিয়ের ছবি শোভা পাচ্ছে। এর আগে তাহসানের সঙ্গে পোস্ট করা ছবিগুলো এখনও আগের মতোই রয়েছে তার ফেসবুকে।  
 
উল্লেখ্য, রোজা ইসলাম তাহসানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে তাকে বিয়ে করেন তাহসান। রোজা পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।


পিআর/টিকে

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রামে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শিশুকে উন্নত চিকিৎসার জন্য আনা হচ্ছে ঢাকায় Jan 13, 2026
img

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১০০৮ শিশু-কিশোর Jan 13, 2026
img
সিবিআইয়ের প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদে মুখোমুখি থালাপতি বিজয় Jan 13, 2026
img
সিবিআইয়ের প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদে মুখোমুখি থালাপতি বিজয় Jan 13, 2026
চ্যাম্পিয়ন পিএসজিকে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় করল প্যারিস এফসি Jan 13, 2026
img
সালমান খানের গলায় সোনায় মোড়া রুদ্রাক্ষ Jan 13, 2026
img
ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধতে চলেছেন রণজয়-শ্যামৌপ্তি Jan 13, 2026
img
পটুয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের প্রাণহানি Jan 13, 2026
img
মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব Jan 13, 2026
ইরান ছাড়ার নির্দেশ মার্কিন নাগরিকদের, হামলার সংকেত দিল যুক্তরাষ্ট্র? Jan 13, 2026
img
সৌদি আরব থেকে কেনা হবে ১৯১ কোটি টাকার ইউরিয়া সার Jan 13, 2026
img
নিখুঁত হওয়ার চেয়ে অরিজিনাল হওয়াটাই বেশি জরুরি: কিশোর কুমার Jan 13, 2026
img
দিলদারের নায়িকা হতে আমাকে সবাই নিষেধ করেছিল: নূতন Jan 13, 2026
img
১ কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার, ব্যয় হবে প্রায় ১৮১ কোটি টাকা। Jan 13, 2026
img
নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’ Jan 13, 2026
img
ঢাকায় চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের ৮ সদস্য গ্রেপ্তার Jan 13, 2026
img
এলপিজি সমস্যা সমাধানে কাজ চলছে: অর্থ উপদেষ্টা Jan 13, 2026
img
দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ফরিদপুর, আহত ২৫ Jan 13, 2026
img
মনোনয়ন প্রক্রিয়ায় এখনও মাসেল পাওয়ার ও ব্যবসায়ী অগ্রাধিকার পাচ্ছে: প্রফেসর রওনক জাহান Jan 13, 2026
img
নিখোঁজ শিশু উদ্ধারে চালু হলো ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন ১৩২১৯ Jan 13, 2026