জেন-জির নকল বিয়ের ট্রেন্ড, বর-কনে নেই, তবু বিয়ের হল ভরা আনন্দে

শহরের এক ঝলমলে কনভেনশন হলে ঢুকলে মনে হবে, আপনি বুঝি সত্যিকারের কোনো বিয়েতে এসে পড়েছেন। চারদিকে রঙিন আলো, ফুলের সাজ, ডিজের তালে তালে নাচছে তরুণ-তরুণীরা। মেয়েরা পরে আছে লেহেঙ্গা আর শাড়ি, ছেলেরা শেরওয়ানি ও কুর্তা। হাসি, সেলফি আর উচ্ছ্বাসে ভরে আছে পুরো হল। কিন্তু আশ্চর্যের বিষয় এখানে কোনো বর নেই, কোনো কনে নেই। তবু সবাই যেন বিয়ের আনন্দে মেতে উঠেছে।

এটাই এখন ভারতের বড় শহরগুলোর নতুন ট্রেন্ড নকল বিয়ে বা থিম পার্টি। দিল্লি, মুম্বাই এবং বেঙ্গালুরুর মতো বড় শহরগুলোতে ভুয়া বিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অতিথিরা সাধারণত তরুণ-তরুণীরাই। তারা বন্ধুদের সঙ্গে রাত কাটাতে চান, অতিথিদের চাপ ছাড়াই ঐতিহ্যবাহী ভারতীয় বিয়ের নাটকীয়তা এবং মজা উপভোগ করতে চান।

এই নকল বিয়েতে আসতে হলে আগে টিকিট কাটতে হয়। টিকিট হাতে নিয়ে ঢুকলেই শুরু হয়ে যায় উৎসব। মেহেদি, গান, নাচ, খাবার সবকিছুই আছে, ঠিক যেন আসল বিয়ের মতো। শুধু পার্থক্য একটাই এখানে কাউকে বিয়ে করতে হয় না। সবাই এসেছে শুধু আনন্দ করতে, সাজগোজ করতে আর নিজেদের মতো করে সময় কাটাতে।

অনেক তরুণ-তরুণী বলেন, আত্মীয়দের বিয়েতে গেলে যেন এক ধরনের পরীক্ষায় বসতে হয়। কে কী পোশাক পরেছে, কে কতটা সফল, কবে বিয়ে করবে এই সব প্রশ্নের ভারে আনন্দ অনেক সময় চাপা পড়ে যায়। অনেক জেন-জি বা অবিবাহিত ছেলে-মেয়েরা আত্মীয়দের বিয়েতে যেতেই চান না। নানান বাহানায় এড়িয়ে যান।



কিন্তু এই নকল বিয়েতে সে চাপ নেই। এখানে কেউ কাউকে বিচার করে না। আপনি চাইলে আধুনিক পোশাক পরতে পারেন, চাইলে ট্র্যাডিশনাল সাজ নিতে পারেন কেউ কিছু বলবে না। কেউ আপনার ব্যক্তিগত জীবন, সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলবে না। এমনকি এখানে বেশিরভাগই কেউ কাউকে চেনেন না।

এই পার্টিগুলো এখন সোশ্যাল মিডিয়ার যুগে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। ঝলমলে স্টেজ, রঙিন আলো, ফুলে ঘেরা প্রবেশপথ সবই যেন ইনস্টাগ্রামের জন্য বানানো। অনেকেই এখানে এসে এমন পোশাক পরে ছবি তোলে, যেগুলো তারা সাধারণ জীবনে পরার সুযোগ পায় না। এক রাতেই তারা বিয়ের গ্ল্যামার আর তারকাখ্যাতির অনুভূতি পেয়ে যায়।

শুধু তরুণরা নয়, এই ট্রেন্ডে লাভবান হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোও। বিয়ের মৌসুম না থাকলে তাদের ভেন্যু, ক্যাটারিং, সাজসজ্জার ব্যবসা থেমে যায়। নকল বিয়ে সেই শূন্য সময়টুকু ভরিয়ে দিচ্ছে। বর-কনে না থাকলেও আয়োজন ঠিকই জমকালো, আর খরচও কম নয়।

তবে এই ট্রেন্ড নিয়ে বিতর্কও কম নয়। কেউ কেউ বলেন, এতে বিয়ের পবিত্রতা ও সংস্কৃতিকে হালকা করে দেখা হচ্ছে। আবার তরুণদের যুক্তি ভিন্ন তাদের মতে, এটি বিয়ের বিকল্প নয়, বরং একটি আলাদা ধরনের উৎসব, যেখানে মানুষ কেবল আনন্দের জন্য একত্র হয়।

এই নকল বিয়ে আসলে জেন-জির মানসিকতারই প্রতিফলন। তারা ঐতিহ্য চায়, কিন্তু নিজের মতো করে। তারা সম্পর্কের চেয়ে অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেয়। তাই বিয়ে ছাড়াই বিয়ের আনন্দ এই নতুন গল্প এখন শহরের রাতগুলোয় ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিসিবি-আইসিসি ভার্চুয়াল সভা, ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ Jan 13, 2026
img
আইসিইর অভিযান বন্ধে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা Jan 13, 2026
img
পাঁচ ব্যাংকের অডিটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : অর্থ উপদেষ্টা Jan 13, 2026
img
হৃতিকের জন্মদিনের পার্টিতে একসঙ্গে প্রাক্তন স্ত্রী ও বর্তমান প্রেমিকা! Jan 13, 2026
হলফনামায় যা দেখালেন তাহেরী Jan 13, 2026
আইনজীবী ছাড়াই বিক্ষোভ কারীকে ফাঁসির আদেশ ইরানে! Jan 13, 2026
img
পররাষ্ট্র সচিবের সাথে সৌজন্য সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত Jan 13, 2026
img
বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি Jan 13, 2026
img
ময়মনসিংহ-১১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী মুর্শেদ আলম Jan 13, 2026
img
ইরানের শাসনব্যবস্থা কার্যত শেষের পথে : ফ্রেডরিখ মেৎস Jan 13, 2026
img
কুয়াশার কারণে ফ্লাইট বিলম্ব হওয়ায় বাংলাদেশি‌ যাত্রীদের দৃ‌ষ্টি আকর্ষণ ক‌রে‌ছে মা‌লে দূতাবাস Jan 13, 2026
img
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, থাকছেন না কারা? Jan 13, 2026
img
মানিকগঞ্জের ঘটনায় কঠোর অবস্থানে আনসার Jan 13, 2026
img
চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় সেনা সদস্যদের প্রত্যাহার Jan 13, 2026
img
ম্যানইউ'র অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের এক্স অ্যাকাউন্ট হ্যাকড Jan 13, 2026
img
জ্বালানি সরবরাহ আমাদের জন্য চ্যালেঞ্জ, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হচ্ছে : অর্থ উপদেষ্টা Jan 13, 2026
img
২ হাজার টাকায় ভোট বিক্রি মানে ৫ বছরে ২শ কোটি টাকা লুট : নুসরাত তাবাসসুম Jan 13, 2026
img
এ বছর পবিত্র রমজান মাস শুরু হচ্ছে কবে? Jan 13, 2026
img
মা হচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান Jan 13, 2026
img
আসিফ নজরুলকে ধন্যবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ Jan 13, 2026